ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল সবার জন্য সাশ্রয়ী আবাসনের তাগিদ দিলেন

ছবি : সংগৃহীত
ফলো করুন

সবার জন্য মানসম্মত, নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করাকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হিসেবে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নাগরিকদের মৌলিক সাংবিধানিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও সবার জন্য বাসযোগ্য, নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব আবাসন নিশ্চিত করা জরুরি।

‘বিশ্ব বসতি দিবস-২০২৬’ উপলক্ষে রোববার দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব বসতি দিবস-২০২৬’ পালনের উদ্যোগকে তিনি স্বাগত জানান। এবারের দিবসের প্রতিপাদ্য ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন’ বাংলাদেশের বর্তমান নগর বাস্তবতায় বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নগর শুধু নাগরিক সুযোগ-সুবিধা ভোগকারী মানুষের বসবাসের জায়গা নয়। বর্তমানে বিশ্বের শহরগুলো কর্মসংস্থান, অর্থনৈতিক কর্মকাণ্ড, সংস্কৃতি, শিক্ষা ও উদ্ভাবনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। ফলে পরিকল্পিত ও পরিবেশবান্ধব নগরায়ন টেকসই উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ পূর্বশর্ত।

তিনি বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর নগর এলাকাগুলোতে জনসংখ্যার ক্রমবর্ধমান চাপের পাশাপাশি যানজট, পরিবেশদূষণ এবং পর্যাপ্ত ও মানসম্মত আবাসনের অভাবের মতো নানা সমস্যা দেখা দিচ্ছে। এসব বাস্তবতার কারণে এবারের বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য দেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।

রাষ্ট্রপতির ভাষ্য, মানুষের অন্যতম মৌলিক প্রয়োজন হলো নিরাপদ, পর্যাপ্ত, সাশ্রয়ী, দূষণমুক্ত ও মর্যাদাপূর্ণ আবাসন। কিন্তু দ্রুত নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি, জমির মূল্য বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে আবাসন সংকট দিন দিন আরও তীব্র হচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য এ সংকট আরও প্রকট হয়ে উঠেছে।

তিনি বলেন, সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। এ কারণে নাগরিকদের মৌলিক সাংবিধানিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বাসযোগ্য, নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশসম্মত আবাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।

রাষ্ট্রপতি আরও বলেন, অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়ন এবং সবার জন্য আবাসন নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ়ভাবে কাজ করছে। সুবিধাবঞ্চিত মানুষের জন্য আবাসন কর্মসূচি গ্রহণ, জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ, নিরাপদ ভবন নির্মাণবিধি যথাযথভাবে বাস্তবায়ন, ভূমির সুষ্ঠু ব্যবহার, স্মার্ট ও টেকসই নগর ব্যবস্থাপনা এবং অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থার মতো উদ্যোগ নাগরিক সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি নাগরিক সমাজ, পেশাজীবী, গবেষক এবং তরুণ প্রজন্মের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, সুপরিকল্পিত নগরায়ন ও দায়িত্বশীল নগর ব্যবস্থাপনার মাধ্যমে দেশের শহরাঞ্চলের বর্তমান ও ভবিষ্যতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে। এর মাধ্যমে একটি বাসযোগ্য, মানবিক ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা যাবে।

সবশেষে রাষ্ট্রপতি ‘বিশ্ব বসতি দিবস-২০২৬’ উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সফলতা কামনা করেন।

ট্যাগ : মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশ্ব বসতি দিবস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২০
  • ২০ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৬ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল সবার জন্য সাশ্রয়ী আবাসনের তাগিদ দিলেন

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সবার জন্য মানসম্মত, নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করাকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হিসেবে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নাগরিকদের মৌলিক সাংবিধানিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও সবার জন্য বাসযোগ্য, নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব আবাসন নিশ্চিত করা জরুরি।

‘বিশ্ব বসতি দিবস-২০২৬’ উপলক্ষে রোববার দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব বসতি দিবস-২০২৬’ পালনের উদ্যোগকে তিনি স্বাগত জানান। এবারের দিবসের প্রতিপাদ্য ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন’ বাংলাদেশের বর্তমান নগর বাস্তবতায় বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নগর শুধু নাগরিক সুযোগ-সুবিধা ভোগকারী মানুষের বসবাসের জায়গা নয়। বর্তমানে বিশ্বের শহরগুলো কর্মসংস্থান, অর্থনৈতিক কর্মকাণ্ড, সংস্কৃতি, শিক্ষা ও উদ্ভাবনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। ফলে পরিকল্পিত ও পরিবেশবান্ধব নগরায়ন টেকসই উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ পূর্বশর্ত।

তিনি বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর নগর এলাকাগুলোতে জনসংখ্যার ক্রমবর্ধমান চাপের পাশাপাশি যানজট, পরিবেশদূষণ এবং পর্যাপ্ত ও মানসম্মত আবাসনের অভাবের মতো নানা সমস্যা দেখা দিচ্ছে। এসব বাস্তবতার কারণে এবারের বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য দেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।

রাষ্ট্রপতির ভাষ্য, মানুষের অন্যতম মৌলিক প্রয়োজন হলো নিরাপদ, পর্যাপ্ত, সাশ্রয়ী, দূষণমুক্ত ও মর্যাদাপূর্ণ আবাসন। কিন্তু দ্রুত নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি, জমির মূল্য বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে আবাসন সংকট দিন দিন আরও তীব্র হচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য এ সংকট আরও প্রকট হয়ে উঠেছে।

তিনি বলেন, সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। এ কারণে নাগরিকদের মৌলিক সাংবিধানিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বাসযোগ্য, নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশসম্মত আবাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।

রাষ্ট্রপতি আরও বলেন, অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়ন এবং সবার জন্য আবাসন নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ়ভাবে কাজ করছে। সুবিধাবঞ্চিত মানুষের জন্য আবাসন কর্মসূচি গ্রহণ, জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ, নিরাপদ ভবন নির্মাণবিধি যথাযথভাবে বাস্তবায়ন, ভূমির সুষ্ঠু ব্যবহার, স্মার্ট ও টেকসই নগর ব্যবস্থাপনা এবং অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থার মতো উদ্যোগ নাগরিক সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি নাগরিক সমাজ, পেশাজীবী, গবেষক এবং তরুণ প্রজন্মের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, সুপরিকল্পিত নগরায়ন ও দায়িত্বশীল নগর ব্যবস্থাপনার মাধ্যমে দেশের শহরাঞ্চলের বর্তমান ও ভবিষ্যতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে। এর মাধ্যমে একটি বাসযোগ্য, মানবিক ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা যাবে।

সবশেষে রাষ্ট্রপতি ‘বিশ্ব বসতি দিবস-২০২৬’ উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সফলতা কামনা করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ