ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মেসির উত্তরসূরি হওয়ার চাপ নিয়ে মুখ খুললেন মাস্তানতুওনো

ছবি: সংগৃহীত
ফলো করুন

মাত্র ১৯ বছর বয়সেই আর্জেন্টিনা জাতীয় দলে বড় প্রত্যাশার কেন্দ্রে চলে এসেছেন ফ্রাঙ্কো মাস্তানতুওনো। লিওনেল মেসির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তাকে দেখছেন দেশটির অনেকেই। তবে এমন প্রত্যাশা ও সমালোচনার চাপকে অভিযোগ হিসেবে দেখছেন না তরুণ এই ফুটবলার।

ফিফার আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা। এর মধ্যে দুটি ম্যাচ ইতোমধ্যে খেলেছে লিওনেল স্কালোনির দল। বুরকিনা ফাসোর বিপক্ষে ৭-০ গোলের বড় জয়ে অবদান রাখেন মাস্তানতুওনো।

বর্তমানে দারুণ ফর্মে থাকা এই তরুণ খেলোয়াড় রিয়াল মাদ্রিদের হয়ে খেললেও বর্তমানে ফিওরেন্তিনায় ধারে রয়েছেন। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তাকে ঘিরে আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের প্রত্যাশাও বাড়ছে।

টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ওপর থাকা প্রত্যাশা নিয়ে মাস্তানতুওনো বলেন, ‘লোকেরা আমার কাছে অনেক কিছু চায়। আমি এটা বুঝি, আমার কাছে কী প্রত্যাশা করা হয়, সেটাও আমি জানি। অনেক সময় তারা আমার ওপর কঠোর হন, কিন্তু আমি এটা উপভোগ করার চেষ্টা করি।’

সমালোচনা নিয়েও আপত্তি নেই বলে জানান তিনি। মাস্তানতুওনো বলেন, ‘আমি সমালোচনা নিয়ে অভিযোগ করছি না।’

তবে তার মতে, তাকে ঘিরে এমন কিছু বিষয় নিয়েও আলোচনা হয়, যেগুলো তার নিয়ন্ত্রণের বাইরে। তিনি বলেন, ‘আমি একজন ফুটবল খেলোয়াড় এবং আমি বিষয়টি বুঝি। কিন্তু মানুষ এমন সব বিষয় নিয়ে কথা বলে যা আমার নিয়ন্ত্রণের বাইরে।’

নিজের করণীয় সম্পর্কে পরিষ্কার অবস্থানের কথাও জানান এই আর্জেন্টাইন তরুণ। তার ভাষায়, ‘আমি শুধু আমার কাজটা করি এবং সবসময় তা ভালোভাবে করার চেষ্টা করি। আমি জানি অনেক প্রত্যাশা থাকে এবং আমি সেটা ভালোবাসি, কিন্তু আমি আমার দলের জন্য এবং নিজের জন্য খেলি, সেই প্রত্যাশাগুলোর জন্য নয়।’

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেসির উত্তরসূরি হওয়ার চাপ নিয়ে মুখ খুললেন মাস্তানতুওনো

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

মাত্র ১৯ বছর বয়সেই আর্জেন্টিনা জাতীয় দলে বড় প্রত্যাশার কেন্দ্রে চলে এসেছেন ফ্রাঙ্কো মাস্তানতুওনো। লিওনেল মেসির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তাকে দেখছেন দেশটির অনেকেই। তবে এমন প্রত্যাশা ও সমালোচনার চাপকে অভিযোগ হিসেবে দেখছেন না তরুণ এই ফুটবলার।

ফিফার আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা। এর মধ্যে দুটি ম্যাচ ইতোমধ্যে খেলেছে লিওনেল স্কালোনির দল। বুরকিনা ফাসোর বিপক্ষে ৭-০ গোলের বড় জয়ে অবদান রাখেন মাস্তানতুওনো।

বর্তমানে দারুণ ফর্মে থাকা এই তরুণ খেলোয়াড় রিয়াল মাদ্রিদের হয়ে খেললেও বর্তমানে ফিওরেন্তিনায় ধারে রয়েছেন। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তাকে ঘিরে আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের প্রত্যাশাও বাড়ছে।

টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ওপর থাকা প্রত্যাশা নিয়ে মাস্তানতুওনো বলেন, ‘লোকেরা আমার কাছে অনেক কিছু চায়। আমি এটা বুঝি, আমার কাছে কী প্রত্যাশা করা হয়, সেটাও আমি জানি। অনেক সময় তারা আমার ওপর কঠোর হন, কিন্তু আমি এটা উপভোগ করার চেষ্টা করি।’

সমালোচনা নিয়েও আপত্তি নেই বলে জানান তিনি। মাস্তানতুওনো বলেন, ‘আমি সমালোচনা নিয়ে অভিযোগ করছি না।’

তবে তার মতে, তাকে ঘিরে এমন কিছু বিষয় নিয়েও আলোচনা হয়, যেগুলো তার নিয়ন্ত্রণের বাইরে। তিনি বলেন, ‘আমি একজন ফুটবল খেলোয়াড় এবং আমি বিষয়টি বুঝি। কিন্তু মানুষ এমন সব বিষয় নিয়ে কথা বলে যা আমার নিয়ন্ত্রণের বাইরে।’

নিজের করণীয় সম্পর্কে পরিষ্কার অবস্থানের কথাও জানান এই আর্জেন্টাইন তরুণ। তার ভাষায়, ‘আমি শুধু আমার কাজটা করি এবং সবসময় তা ভালোভাবে করার চেষ্টা করি। আমি জানি অনেক প্রত্যাশা থাকে এবং আমি সেটা ভালোবাসি, কিন্তু আমি আমার দলের জন্য এবং নিজের জন্য খেলি, সেই প্রত্যাশাগুলোর জন্য নয়।’

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ