ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বর্ণাঢ্য আয়োজনে বিসিসি প্রশাসক কাপের উদ্বোধন

ছবি: সংগৃহীত
ফলো করুন

বরিশালে কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) কর্তৃক আয়োজিত প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। রোববার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় মোট ১৪টি ফুটবল দল অংশগ্রহণ করছে যা ৩০টি ওয়ার্ডের প্রতিনিধিত্ব করে।

আয়োজনকারীরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী দিনে শের-ই-বাংলা একাদশ দল মোগো-২৭ দলের বিরুদ্ধে ৯-০ গোলে জয় লাভ করে। টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল বিভাগের কমিশনার মো. খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন প্রধান অতিথি এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ ও জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি ব্রজমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ, সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে বিসিসি প্রশাসক কাপের উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

বরিশালে কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) কর্তৃক আয়োজিত প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। রোববার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় মোট ১৪টি ফুটবল দল অংশগ্রহণ করছে যা ৩০টি ওয়ার্ডের প্রতিনিধিত্ব করে।

আয়োজনকারীরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী দিনে শের-ই-বাংলা একাদশ দল মোগো-২৭ দলের বিরুদ্ধে ৯-০ গোলে জয় লাভ করে। টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল বিভাগের কমিশনার মো. খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন প্রধান অতিথি এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ ও জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি ব্রজমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ, সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ