ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রিয়াদ ও খুরাইসে আরামকোর স্থাপনা লক্ষ্য করে হুথি হামলা

ছবি : সংগৃহিত
ফলো করুন

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দেশটির পূর্বাঞ্চলের তেলসমৃদ্ধ খুরাইস এলাকায় রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একাধিক স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী।

রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হুথি গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারি রোববার এক বিবৃতিতে হামলার তথ্য নিশ্চিত করে বলেন, রিয়াদ ও খুরাইসে আরামকোর স্থাপনা লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেছেন, ‘‘উভয় অভিযানই সফলভাবে লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছে। অত্যন্ত নিখুঁতভাবে হামলা চালানো হয়েছে। এর ফলে লক্ষ্যবস্তু করা আরামকোর স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।’’

হুথিদের এই দাবি স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য প্রতিবেদনে উল্লেখ নেই।

ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা পুনর্দখলের লক্ষ্যে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার নতুন সামরিক অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পরপরই সৌদি আরবে এই হামলার ঘটনা ঘটেছে।

ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রশাদ আল-আলিমি বলেছেন, ‘ইয়েমেন প্রজাতন্ত্রের অবশিষ্ট ভূখণ্ড উদ্ধার’ এবং সারা দেশে সরকারের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠায় সামরিক অভিযান শুরু করা হবে।

অনুমোদিত সামরিক পরিকল্পনা অনুযায়ী সরকারি বাহিনীকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, দেশ থেকে হুথিদের নিয়ন্ত্রণের অবসান না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে।

সম্প্রতি ইয়েমেনের পশ্চিমাঞ্চলে হুথিদের অগ্রগতির পর সরকারের পক্ষ থেকে এই ঘোষণা আসে। দেশটির চারটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা তায়েজ শহরের সঙ্গে অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনের সংযোগকারী প্রধান সরবরাহ রুট বিচ্ছিন্ন করে দিয়েছে হুথিরা।

তায়েজ ও আশপাশের এলাকায় কয়েক দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই অগ্রগতি অর্জন করে গোষ্ঠীটি। এতে ইয়েমেনের সরকারি বাহিনীর ওপর চাপ আরও বেড়েছে।

ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বড় অংশ বর্তমানে হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। দীর্ঘদিনের সংঘাতে এর আগেও সৌদি আরবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে গোষ্ঠীটি।

২০১৪ সালে হুথিরা সানা দখলের পর থেকে ইয়েমেন সরকারকে সামরিক সহায়তা দিয়ে আসছে সৌদি আরব। অন্যদিকে হুথিদের রাজনৈতিক ও সামরিকভাবে সমর্থন দিয়ে আসছে ইরান।

দীর্ঘদিন ধরে চলা এই সংঘাত বিশ্বে অন্যতম ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে। একই সঙ্গে লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মানদেব প্রণালির কাছে ইয়েমেনের অবস্থান হওয়ায় এই সংঘাতের প্রভাব আঞ্চলিক রাজনীতি ও অর্থনীতিতেও রয়েছে।

সূত্র : এএফপি

ট্যাগ : সৌদি আরব আরামকো হুথি ইয়েমেন রিয়াদ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

রিয়াদ ও খুরাইসে আরামকোর স্থাপনা লক্ষ্য করে হুথি হামলা

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দেশটির পূর্বাঞ্চলের তেলসমৃদ্ধ খুরাইস এলাকায় রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একাধিক স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী।

রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হুথি গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারি রোববার এক বিবৃতিতে হামলার তথ্য নিশ্চিত করে বলেন, রিয়াদ ও খুরাইসে আরামকোর স্থাপনা লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেছেন, ‘‘উভয় অভিযানই সফলভাবে লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছে। অত্যন্ত নিখুঁতভাবে হামলা চালানো হয়েছে। এর ফলে লক্ষ্যবস্তু করা আরামকোর স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।’’

হুথিদের এই দাবি স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য প্রতিবেদনে উল্লেখ নেই।

ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা পুনর্দখলের লক্ষ্যে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার নতুন সামরিক অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পরপরই সৌদি আরবে এই হামলার ঘটনা ঘটেছে।

ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রশাদ আল-আলিমি বলেছেন, ‘ইয়েমেন প্রজাতন্ত্রের অবশিষ্ট ভূখণ্ড উদ্ধার’ এবং সারা দেশে সরকারের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠায় সামরিক অভিযান শুরু করা হবে।

অনুমোদিত সামরিক পরিকল্পনা অনুযায়ী সরকারি বাহিনীকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, দেশ থেকে হুথিদের নিয়ন্ত্রণের অবসান না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে।

সম্প্রতি ইয়েমেনের পশ্চিমাঞ্চলে হুথিদের অগ্রগতির পর সরকারের পক্ষ থেকে এই ঘোষণা আসে। দেশটির চারটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা তায়েজ শহরের সঙ্গে অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনের সংযোগকারী প্রধান সরবরাহ রুট বিচ্ছিন্ন করে দিয়েছে হুথিরা।

তায়েজ ও আশপাশের এলাকায় কয়েক দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই অগ্রগতি অর্জন করে গোষ্ঠীটি। এতে ইয়েমেনের সরকারি বাহিনীর ওপর চাপ আরও বেড়েছে।

ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বড় অংশ বর্তমানে হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। দীর্ঘদিনের সংঘাতে এর আগেও সৌদি আরবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে গোষ্ঠীটি।

২০১৪ সালে হুথিরা সানা দখলের পর থেকে ইয়েমেন সরকারকে সামরিক সহায়তা দিয়ে আসছে সৌদি আরব। অন্যদিকে হুথিদের রাজনৈতিক ও সামরিকভাবে সমর্থন দিয়ে আসছে ইরান।

দীর্ঘদিন ধরে চলা এই সংঘাত বিশ্বে অন্যতম ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে। একই সঙ্গে লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মানদেব প্রণালির কাছে ইয়েমেনের অবস্থান হওয়ায় এই সংঘাতের প্রভাব আঞ্চলিক রাজনীতি ও অর্থনীতিতেও রয়েছে।

সূত্র : এএফপি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ