ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কলেজের অধ্যক্ষের পদত্যাগ

ছবি: সংগৃহীত
ফলো করুন

শিক্ষার্থীদের বিক্ষোভ ও পদত্যাগের দাবির পর সিলেটের সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষ সাইদা ইয়াসমিন পদত্যাগ করেছেন। রবিবার (৪ অক্টোবর) বিকেলে তিনি পদত্যাগপত্র জমা দেন।

কলেজের ব্যবস্থাপনা পরিচালক আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অধ্যক্ষ সাইদা ইয়াসমিন পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে জ্যেষ্ঠ শিক্ষিকা স্বরূপা আক্তারকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

এর আগে একই দিন সকাল থেকে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ তাদের সঙ্গে প্রায়ই দুর্ব্যবহার করতেন। তার আচরণের কারণে অনেক শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে দাবি তাদের।

তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফজাল আহমদ বলেন, ‘সম্প্রতি আমাদের কয়েকজন শিক্ষার্থীর নাইট ডিউটি ছিল। এ কারণে পরীক্ষার সময় পরিবর্তনের জন্য আমরা অধ্যক্ষের কাছে আবেদন করেছিলাম।’

তার ভাষ্য, ওই আবেদন অধ্যক্ষ প্রত্যাখ্যান করার পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। আফজাল আহমদ বলেন, ‘পরীক্ষার সময় পরিবর্তনের অনুরোধ করায় আমাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তাতে আমরা মানসিকভাবে কষ্ট পেয়েছি।’

শিক্ষার্থীদের এসব অভিযোগের বিষয়ে অধ্যক্ষ সাইদা ইয়াসমিনের বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগ : সিলেট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কলেজের অধ্যক্ষের পদত্যাগ

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

শিক্ষার্থীদের বিক্ষোভ ও পদত্যাগের দাবির পর সিলেটের সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষ সাইদা ইয়াসমিন পদত্যাগ করেছেন। রবিবার (৪ অক্টোবর) বিকেলে তিনি পদত্যাগপত্র জমা দেন।

কলেজের ব্যবস্থাপনা পরিচালক আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অধ্যক্ষ সাইদা ইয়াসমিন পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে জ্যেষ্ঠ শিক্ষিকা স্বরূপা আক্তারকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

এর আগে একই দিন সকাল থেকে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ তাদের সঙ্গে প্রায়ই দুর্ব্যবহার করতেন। তার আচরণের কারণে অনেক শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে দাবি তাদের।

তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফজাল আহমদ বলেন, ‘সম্প্রতি আমাদের কয়েকজন শিক্ষার্থীর নাইট ডিউটি ছিল। এ কারণে পরীক্ষার সময় পরিবর্তনের জন্য আমরা অধ্যক্ষের কাছে আবেদন করেছিলাম।’

তার ভাষ্য, ওই আবেদন অধ্যক্ষ প্রত্যাখ্যান করার পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। আফজাল আহমদ বলেন, ‘পরীক্ষার সময় পরিবর্তনের অনুরোধ করায় আমাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তাতে আমরা মানসিকভাবে কষ্ট পেয়েছি।’

শিক্ষার্থীদের এসব অভিযোগের বিষয়ে অধ্যক্ষ সাইদা ইয়াসমিনের বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ