ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তৃণমূল ছেড়ে এবার বিজেপির রাজ্যসভা প্রার্থী কোয়েল মল্লিক

ছবি : সংগৃহিত
ফলো করুন

পশ্চিমবঙ্গের রাজ্যসভা উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হয়েছেন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী কোয়েল মল্লিক। রোববার (৪ অক্টোবর) বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গের আসনটির জন্য তার নাম ঘোষণা করেছে। 

চলতি বছরের এপ্রিলে তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার সদস্য হয়েছিলেন কোয়েল। ৬ এপ্রিল তিনি শপথ নেন। তবে কোনো সংসদীয় অধিবেশনে অংশ নেওয়ার আগেই ১৬ জুলাই রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেন। 

তার পদত্যাগের ফলে শূন্য হওয়া পশ্চিমবঙ্গের ওই রাজ্যসভা আসনে আগামী ১৬ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ অক্টোবর। 

সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কোয়েলকে এবার সেই আসনেই প্রার্থী করেছে বিজেপি। ফলে কয়েক মাসের ব্যবধানে ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে রাজ্যসভায় ফেরার সুযোগ তৈরি হয়েছে তার। 

প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ। তিনি সাইকোলজিতে বিএসসি সম্পন্ন করেছেন। ২০১৩ সালে নিষপাল সিংয়ের সঙ্গে তার বিয়ে হয়।

সূত্র : হিন্দুস্তান টাইমস

ট্যাগ : তৃণমূল কংগ্রেস বিজেপি কোয়েল মল্লিক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

তৃণমূল ছেড়ে এবার বিজেপির রাজ্যসভা প্রার্থী কোয়েল মল্লিক

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

পশ্চিমবঙ্গের রাজ্যসভা উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হয়েছেন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী কোয়েল মল্লিক। রোববার (৪ অক্টোবর) বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গের আসনটির জন্য তার নাম ঘোষণা করেছে। 

চলতি বছরের এপ্রিলে তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার সদস্য হয়েছিলেন কোয়েল। ৬ এপ্রিল তিনি শপথ নেন। তবে কোনো সংসদীয় অধিবেশনে অংশ নেওয়ার আগেই ১৬ জুলাই রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেন। 

তার পদত্যাগের ফলে শূন্য হওয়া পশ্চিমবঙ্গের ওই রাজ্যসভা আসনে আগামী ১৬ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ অক্টোবর। 

সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কোয়েলকে এবার সেই আসনেই প্রার্থী করেছে বিজেপি। ফলে কয়েক মাসের ব্যবধানে ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে রাজ্যসভায় ফেরার সুযোগ তৈরি হয়েছে তার। 

প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ। তিনি সাইকোলজিতে বিএসসি সম্পন্ন করেছেন। ২০১৩ সালে নিষপাল সিংয়ের সঙ্গে তার বিয়ে হয়।

সূত্র : হিন্দুস্তান টাইমস

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ