সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি শোধনাগার লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।আলজাজিরার প্রতিবেদনে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে বলা হয়েছে, দেশটির জিজান অঞ্চলে শোধনাগারটি লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে হামলায় শোধনাগারটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।[BANGVIEWS-POST:3696]হুতিদের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়েছে। গোষ্ঠীটির দাবি, ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা এবং সার্বভৌমত্ব লঙ্ঘনের জবাব হিসেবে সৌদি আরবের ওই স্থাপনায় হামলা চালানো হয়েছে।হুতিরা এর আগেও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। তবে সর্বশেষ হামলায় আরামকোর শোধনাগারে কী ধরনের প্রভাব পড়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।সূত্র : রয়টার্স