ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান নিয়ে উদ্বেগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত
ফলো করুন

এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুণগত মান অত্যন্ত ভালো বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, আন্তর্জাতিক পরীক্ষাগারে মান যাচাইয়ের পর ইউনিসেফের মাধ্যমে উন্নতমানের এসব ক্যাপসুল দেশে আনা হয়েছে।

রোববার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এবারের ক্যাম্পেইনে দেশের ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৫৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এ জন্য সরকারের কাছে লাল ও নীল রঙের মোট ২ কোটি ৬০ লাখ ভিটামিন ‘এ’ ক্যাপসুল মজুত রয়েছে।

তিনি বলেন, সারাদেশে একযোগে এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। কোনো শিশু যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে, সে জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম দিন কোনো শিশু ক্যাপসুল খেতে না পারলে পরবর্তী দিনগুলোতে তাকে ক্যাপসুল খাওয়ানো হবে।

ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক মান যাচাই শেষে ইউনিসেফের মাধ্যমে ক্যাপসুলগুলো দেশে আনা হয়েছে। তাই এর গুণগত মান নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের অন্ধত্ব, হামসহ অপুষ্টিজনিত বিভিন্ন জটিলতা প্রতিরোধে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান, অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউসুফ আলীসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : শিশু স্বাস্থ্য ইউনিসেফ স্বাস্থ্যমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান নিয়ে উদ্বেগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুণগত মান অত্যন্ত ভালো বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, আন্তর্জাতিক পরীক্ষাগারে মান যাচাইয়ের পর ইউনিসেফের মাধ্যমে উন্নতমানের এসব ক্যাপসুল দেশে আনা হয়েছে।

রোববার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এবারের ক্যাম্পেইনে দেশের ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৫৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এ জন্য সরকারের কাছে লাল ও নীল রঙের মোট ২ কোটি ৬০ লাখ ভিটামিন ‘এ’ ক্যাপসুল মজুত রয়েছে।

তিনি বলেন, সারাদেশে একযোগে এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। কোনো শিশু যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে, সে জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম দিন কোনো শিশু ক্যাপসুল খেতে না পারলে পরবর্তী দিনগুলোতে তাকে ক্যাপসুল খাওয়ানো হবে।

ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক মান যাচাই শেষে ইউনিসেফের মাধ্যমে ক্যাপসুলগুলো দেশে আনা হয়েছে। তাই এর গুণগত মান নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের অন্ধত্ব, হামসহ অপুষ্টিজনিত বিভিন্ন জটিলতা প্রতিরোধে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান, অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউসুফ আলীসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ