ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

২০০১-২০০৬ সালের দুর্নীতির পুনরাবৃত্তি শুরু হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত
ফলো করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে যে দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতির পুনরায় মহোৎসব শুরু হয়েছে এবং সবার পকেট এখন ভর্তি হয়ে গেছে। তাই সীমান্তে কঠোর পাহারা বসাতে হবে যাতে কেউ দুর্নীতিবাজ পালাতে না পারে।

গত শুক্রবার রাত নয়টায় চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী ভবিষ্যতে বাংলাদেশের ক্ষমতা এনসিপির হাতে থাকবে বলে দাবি করেন এবং বিএনপি কিংবা জামায়াতের হাতে ক্ষমতা যাবেনা বলে মন্তব্য করেন।

স্থানীয় নির্বাচনে টাকার শক্তি, দুর্নীতি বা পেশিশক্তি দিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না, উল্লেখ করে তিনি বলেন যে নির্বাচনে শেষ পর্যন্ত জনগণের জয় হবে।

সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সভাপতি এ এম মুন্না চৌধুরী সভাপতিত্ব করেন। এতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান, যুগ্ম সদস্য সচিব সাগুপ্তা বুশরা মিশমাসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

ট্যাগ : এনসিপি নাসীরুদ্দীন পাটওয়ারী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

২০০১-২০০৬ সালের দুর্নীতির পুনরাবৃত্তি শুরু হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে যে দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতির পুনরায় মহোৎসব শুরু হয়েছে এবং সবার পকেট এখন ভর্তি হয়ে গেছে। তাই সীমান্তে কঠোর পাহারা বসাতে হবে যাতে কেউ দুর্নীতিবাজ পালাতে না পারে।

গত শুক্রবার রাত নয়টায় চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী ভবিষ্যতে বাংলাদেশের ক্ষমতা এনসিপির হাতে থাকবে বলে দাবি করেন এবং বিএনপি কিংবা জামায়াতের হাতে ক্ষমতা যাবেনা বলে মন্তব্য করেন।

স্থানীয় নির্বাচনে টাকার শক্তি, দুর্নীতি বা পেশিশক্তি দিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না, উল্লেখ করে তিনি বলেন যে নির্বাচনে শেষ পর্যন্ত জনগণের জয় হবে।

সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সভাপতি এ এম মুন্না চৌধুরী সভাপতিত্ব করেন। এতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান, যুগ্ম সদস্য সচিব সাগুপ্তা বুশরা মিশমাসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ