ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জামায়াত আমিরের দাবি: আখতারুজ্জামানকে মুক্তি দিন

ছবি : সংগৃহীত
ফলো করুন

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সাজানো মামলা প্রত্যাহার করে মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন।

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান বলেন, 'বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন। সাজানো মামলা প্রত্যাহার করুন। তিনি কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'

জামায়াত আমির আরও বলেন, আখতারুজ্জামান যাত্রী হয়রানি, প্রবাস থেকে ফেরত বাংলাদেশিদের প্রতি উপেক্ষা ও তাঁদের সঙ্গে অন্যায় আচরণের প্রতিবাদ করেছেন। তিনি উল্লেখ করেন, 'তাঁর ভাষা কি ছিল সেটা দেখেন। কিন্তু তিনি যে বিষয়ে প্রতিবাদ করেছেন, তাঁর ভুক্তভোগী সাক্ষী বিমানবন্দরের উপস্থিত যাত্রীরা।'

বিরোধীদলীয় নেতা বলেন, 'বিমানবন্দরের অনিয়ম, যাত্রী হয়রানি ও অসংগতিকে চাপা দেওয়ার উদ্দেশ্যে এ হয়রানিমূলক গ্রেপ্তার করে থাকলে, অশনিসংকেত! ভুক্তভোগী জনগণ এটা কোনো অবস্থাতেই মেনে নেবেন না।'

ট্যাগ : রাজনীতি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

জামায়াত আমিরের দাবি: আখতারুজ্জামানকে মুক্তি দিন

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সাজানো মামলা প্রত্যাহার করে মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন।

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান বলেন, 'বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন। সাজানো মামলা প্রত্যাহার করুন। তিনি কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'

জামায়াত আমির আরও বলেন, আখতারুজ্জামান যাত্রী হয়রানি, প্রবাস থেকে ফেরত বাংলাদেশিদের প্রতি উপেক্ষা ও তাঁদের সঙ্গে অন্যায় আচরণের প্রতিবাদ করেছেন। তিনি উল্লেখ করেন, 'তাঁর ভাষা কি ছিল সেটা দেখেন। কিন্তু তিনি যে বিষয়ে প্রতিবাদ করেছেন, তাঁর ভুক্তভোগী সাক্ষী বিমানবন্দরের উপস্থিত যাত্রীরা।'

বিরোধীদলীয় নেতা বলেন, 'বিমানবন্দরের অনিয়ম, যাত্রী হয়রানি ও অসংগতিকে চাপা দেওয়ার উদ্দেশ্যে এ হয়রানিমূলক গ্রেপ্তার করে থাকলে, অশনিসংকেত! ভুক্তভোগী জনগণ এটা কোনো অবস্থাতেই মেনে নেবেন না।'

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ