ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইসলামের বুকে ছুরি মারবেন না: জামায়াতের উদ্দেশে রাশেদ খান

ছবি : সংগৃহীত
ফলো করুন

জামায়াত যেহেতু ইসলামি রাজনীতি করে বলে দাবি করছে এবং শরিয়াহ আইন প্রতিষ্ঠা করতে চায়, তাই দলটিকে ইসলামি মূল্যবোধের কথা বলে ইসলামের বুকে ছুরি না মারার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘জামায়াত যেহেতু ইসলামি রাজনীতি করে বলে দাবি করছে এবং শরিয়াহ আইন প্রতিষ্ঠা করতে চায়, সেক্ষেত্রে জামায়াতে ইসলামকে বলব, ইসলামি মূল্যবোধের কথা বলে ইসলামের বুকে ছুরি মারবেন না।’

তিনি আরও বলেন, ইসলামি মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয়, সেটি হেফাজতে ইসলামের কাছ থেকে জামায়াতের শেখা উচিত। তার ভাষায়, ‘আপনারা ইসলাম থেকে, ইসলামী মূল্যবোধ থেকে যোজন যোজন দূরে সরে গেছেন।’

রাশেদ খান বলেন, জামায়াতের সব কার্যক্রম ও কথাবার্তা এক ধরনের ইসলামের সঙ্গে দ্বিচারিতা। দেশের জনগণ জামায়াতের কাছ থেকে এ ধরনের আচরণ প্রত্যাশা করে না বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, জামায়াত মাঠে-ময়দানে যে ধরনের রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, তাতে জাতি বিভ্রান্ত হচ্ছে। হেফাজতে ইসলামের আমিরের বক্তব্য তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকারকে সবার সহযোগিতা করা উচিত—এমন প্রশ্নই তিনি তাদের কাছে রেখেছেন। সাত মাসের সরকারের বিরুদ্ধে কেন লংমার্চ করা হচ্ছে, সেটিও হেফাজতের আমির প্রশ্ন করেছেন বলে জানান রাশেদ খান।

হেফাজতে ইসলামের আমিরের বক্তব্যের বরাত দিয়ে রাশেদ খান আরও বলেন, যারা একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করে ফ্যাসিবাদকে পরাজিত করেছিল, তাদের সবার দায়িত্ব সেই ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রেখে রাষ্ট্র পুনর্গঠন করা।

তার দাবি, বর্তমানে রাষ্ট্র পুনর্গঠনে জামায়াতে ইসলামের কোনো মনোযোগ নেই। বরং কীভাবে ক্ষমতায় যাওয়া যায়, ইসলামকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা এবং ‘মোনাফেকি’ করার চেষ্টা জামায়াত করছে বলে অভিযোগ করেন তিনি।

রাশেদ খান বলেন, ‘আর হেফাজতে ইসলাম বাংলাদেশ তাদের সেই মোনাফেকি আচরণের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনগণের কণ্ঠস্বর হিসেবে, ইসলামের এক ধরনের কাণ্ডারি হিসেবে কাজ করে যাচ্ছে। এজন্য আমি শ্রদ্ধেয় আমির এবং হেফাজতের সব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।’

জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা করেন রাশেদ খান। তিনি বলেন, ‘দেখেন, আমি আগেও স্পষ্ট করেছি, জামায়াতের মুখে একটা, অন্তরে আরেকটা। অর্থাৎ জামায়াতের জন্ম থেকে শুরু করে আজ অবধি মোনাফেকি আচরণ ছাড়া অন্য কোনো আচরণ তাদের কাছ থেকে আমরা এখনো পর্যন্ত দেখছি না।’

তার অভিযোগ, জামায়াত একদিকে বলছে তারা সরকারকে সহযোগিতা করছে, অন্যদিকে আওয়ামী লীগকে ফিরিয়ে এনে ১৯৯৬ সালের মতো আন্দোলন করার চেষ্টা করছে। এ নিয়ে সবার মধ্যে সন্দেহ ও সংশয় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খান আরও বলেন, ‘আওয়ামী লীগের ভাষা আর জামায়াতের ভাষার মধ্যে এই মুহূর্তে কোনো পার্থক্য নেই।’

তিনি বলেন, জামায়াত ডিসেম্বর মাসকে বেছে নিয়েছে। ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস উল্লেখ করে রাশেদ খান বলেন, ‘এই মাসে আমরাও ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকব। আমরা দেখতে চাই, ডিসেম্বরে কারা সরকার পতনের আন্দোলন শুরু করে।’

যারা বর্তমান সরকারকে সহযোগিতা না করে সরকার পতনের আন্দোলন করবে এবং সরকারকে ব্যর্থ করার চেষ্টা করবে, বাংলাদেশের জনগণ তাদের রুখে দেবে বলেও মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎ প্রসঙ্গে রাশেদ খান বলেন, ‘আজ জুমার দিনে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি এবং তার দোয়া নিয়েছি।’

তিনি জানান, হেফাজতে ইসলামের আমির বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেছেন। একই সঙ্গে বিএনপি ও বাংলাদেশের মানুষকে ইসলামী মূল্যবোধের ওপর বিশ্বাস রাখার অনুরোধ জানিয়েছেন বলেও জানান রাশেদ খান।

সাক্ষাৎকালে হেফাজতে ইসলামের নায়েবে আমির আল্লামা আইয়ুব বাবুনগরী, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম, সহকারী কমিশনার রহমত উল্লাহ, গণঅধিকার নেতা তৌহিদ, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম, বিএনপি নেতা জাহাঙ্গীর, যুবদল নেতা মোজাহারুল ইকবাল লাভলু, ছাত্রদল নেতা মহি উদ্দিন মেসি এবং জিয়া মঞ্চের নেতা ওহিদুল আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ : জামায়াতে ইসলামী রাশেদ খান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ইসলামের বুকে ছুরি মারবেন না: জামায়াতের উদ্দেশে রাশেদ খান

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

জামায়াত যেহেতু ইসলামি রাজনীতি করে বলে দাবি করছে এবং শরিয়াহ আইন প্রতিষ্ঠা করতে চায়, তাই দলটিকে ইসলামি মূল্যবোধের কথা বলে ইসলামের বুকে ছুরি না মারার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘জামায়াত যেহেতু ইসলামি রাজনীতি করে বলে দাবি করছে এবং শরিয়াহ আইন প্রতিষ্ঠা করতে চায়, সেক্ষেত্রে জামায়াতে ইসলামকে বলব, ইসলামি মূল্যবোধের কথা বলে ইসলামের বুকে ছুরি মারবেন না।’

তিনি আরও বলেন, ইসলামি মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয়, সেটি হেফাজতে ইসলামের কাছ থেকে জামায়াতের শেখা উচিত। তার ভাষায়, ‘আপনারা ইসলাম থেকে, ইসলামী মূল্যবোধ থেকে যোজন যোজন দূরে সরে গেছেন।’

রাশেদ খান বলেন, জামায়াতের সব কার্যক্রম ও কথাবার্তা এক ধরনের ইসলামের সঙ্গে দ্বিচারিতা। দেশের জনগণ জামায়াতের কাছ থেকে এ ধরনের আচরণ প্রত্যাশা করে না বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, জামায়াত মাঠে-ময়দানে যে ধরনের রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, তাতে জাতি বিভ্রান্ত হচ্ছে। হেফাজতে ইসলামের আমিরের বক্তব্য তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকারকে সবার সহযোগিতা করা উচিত—এমন প্রশ্নই তিনি তাদের কাছে রেখেছেন। সাত মাসের সরকারের বিরুদ্ধে কেন লংমার্চ করা হচ্ছে, সেটিও হেফাজতের আমির প্রশ্ন করেছেন বলে জানান রাশেদ খান।

হেফাজতে ইসলামের আমিরের বক্তব্যের বরাত দিয়ে রাশেদ খান আরও বলেন, যারা একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করে ফ্যাসিবাদকে পরাজিত করেছিল, তাদের সবার দায়িত্ব সেই ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রেখে রাষ্ট্র পুনর্গঠন করা।

তার দাবি, বর্তমানে রাষ্ট্র পুনর্গঠনে জামায়াতে ইসলামের কোনো মনোযোগ নেই। বরং কীভাবে ক্ষমতায় যাওয়া যায়, ইসলামকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা এবং ‘মোনাফেকি’ করার চেষ্টা জামায়াত করছে বলে অভিযোগ করেন তিনি।

রাশেদ খান বলেন, ‘আর হেফাজতে ইসলাম বাংলাদেশ তাদের সেই মোনাফেকি আচরণের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনগণের কণ্ঠস্বর হিসেবে, ইসলামের এক ধরনের কাণ্ডারি হিসেবে কাজ করে যাচ্ছে। এজন্য আমি শ্রদ্ধেয় আমির এবং হেফাজতের সব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।’

জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা করেন রাশেদ খান। তিনি বলেন, ‘দেখেন, আমি আগেও স্পষ্ট করেছি, জামায়াতের মুখে একটা, অন্তরে আরেকটা। অর্থাৎ জামায়াতের জন্ম থেকে শুরু করে আজ অবধি মোনাফেকি আচরণ ছাড়া অন্য কোনো আচরণ তাদের কাছ থেকে আমরা এখনো পর্যন্ত দেখছি না।’

তার অভিযোগ, জামায়াত একদিকে বলছে তারা সরকারকে সহযোগিতা করছে, অন্যদিকে আওয়ামী লীগকে ফিরিয়ে এনে ১৯৯৬ সালের মতো আন্দোলন করার চেষ্টা করছে। এ নিয়ে সবার মধ্যে সন্দেহ ও সংশয় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খান আরও বলেন, ‘আওয়ামী লীগের ভাষা আর জামায়াতের ভাষার মধ্যে এই মুহূর্তে কোনো পার্থক্য নেই।’

তিনি বলেন, জামায়াত ডিসেম্বর মাসকে বেছে নিয়েছে। ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস উল্লেখ করে রাশেদ খান বলেন, ‘এই মাসে আমরাও ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকব। আমরা দেখতে চাই, ডিসেম্বরে কারা সরকার পতনের আন্দোলন শুরু করে।’

যারা বর্তমান সরকারকে সহযোগিতা না করে সরকার পতনের আন্দোলন করবে এবং সরকারকে ব্যর্থ করার চেষ্টা করবে, বাংলাদেশের জনগণ তাদের রুখে দেবে বলেও মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎ প্রসঙ্গে রাশেদ খান বলেন, ‘আজ জুমার দিনে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি এবং তার দোয়া নিয়েছি।’

তিনি জানান, হেফাজতে ইসলামের আমির বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেছেন। একই সঙ্গে বিএনপি ও বাংলাদেশের মানুষকে ইসলামী মূল্যবোধের ওপর বিশ্বাস রাখার অনুরোধ জানিয়েছেন বলেও জানান রাশেদ খান।

সাক্ষাৎকালে হেফাজতে ইসলামের নায়েবে আমির আল্লামা আইয়ুব বাবুনগরী, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম, সহকারী কমিশনার রহমত উল্লাহ, গণঅধিকার নেতা তৌহিদ, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম, বিএনপি নেতা জাহাঙ্গীর, যুবদল নেতা মোজাহারুল ইকবাল লাভলু, ছাত্রদল নেতা মহি উদ্দিন মেসি এবং জিয়া মঞ্চের নেতা ওহিদুল আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ