ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর: জড়িতদের মধ্যে বিএনপির বহিষ্কৃত নেতারাও আছেন

ছবি : সংগৃহীত
ফলো করুন

রাজধানীর মিরপুরের রাড্ডা মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের সদ্য বহিষ্কৃত কয়েকজন নেতা-কর্মীর সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ। পাশাপাশি দলের স্থানীয় কয়েকজন সাবেক নেতা-কর্মীর সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে বলে তদন্ত সূত্রে জানা গেছে।

পুলিশের দাবি, হামলার নির্দেশদাতাদেরও শনাক্ত করা হয়েছে। তবে এখনো তাদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ ওঠে। তাদের মধ্যে কয়েকজন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। ঘটনার এক সপ্তাহের মধ্যে ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেন।

এর আগে ২৩ সেপ্টেম্বর রাতে বিএনপি ১৪ জনকে বিভিন্ন পর্যায় থেকে দল থেকে বহিষ্কার করে। তবে দলীয় বিজ্ঞপ্তিতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনা সম্পর্কে কোনো উল্লেখ করা হয়নি। বহিষ্কারের কারণ হিসেবে শৃঙ্খলাবিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের কথা বলা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের তথ্য এবং স্থানীয় বিভিন্ন সূত্রের মাধ্যমে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। শনাক্তদের অধিকাংশই বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মী বলে দাবি তদন্তসংশ্লিষ্টদের।

তদন্তে আরও জানা গেছে, স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের পর সেখানে প্রতিষ্ঠিত সমমনা দোকানদার সমবায় সমিতির সাইনবোর্ড ও ব্যানারে হামলার ঘটনাতেও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

বহিষ্কৃত ১৪ জনের মধ্যে শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, দারুসসালাম থানা ছাত্রদলের সদস্যসচিব শান্ত রহমান, শাহ আলী থানা অটোরিকশা শ্রমিক দলের সদস্য হুজাইফা এবং স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হাফিজুর রহমানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে তদন্ত সূত্রে জানা গেছে। তবে তাদের কাউকেই এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার বলেন, হামলার নির্দেশদাতাদের নাম-পরিচয় গোপন রাখা হচ্ছে। তবে তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পুলিশ জানায়, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে বিএনপির একজন এবং শ্রমিক দলের একজন নেতা রয়েছেন। বৃহস্পতিবার রাতে বিএনপির সদস্য সাইফুল ইসলাম খোকন এবং শ্রমিক দলের মো. আলমকে গ্রেপ্তার করা হয়। তাদের ঘটনার সঙ্গে সম্পৃক্ততা নিশ্চিত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ছাড়া হামলার সময় ব্যবহৃত এক্সক্যাভেটর এবং সেটি বহনকারী বড় গাড়ির চালক শহীদুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছে। ভাঙচুরে অংশ নেওয়া আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের টাকার বিনিময়ে হামলায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ২৫ সেপ্টেম্বর শাহ আলী থানায় মামলা করা হয়। মামলায় বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য মোহাম্মদ হানিফ মিয়াসহ ২৫০ জনকে আসামি করা হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে আরও জানা গেছে, হামলার আগের রাত ১২টা ৫ মিনিটের দিকে অভিযুক্তরা শাহ আলী থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ ওরফে লেলিন এবং বিএনপি নেতা হানিফ মিয়ার কার্যালয়ের সামনে জড়ো হন। পরে সেখান থেকে তারা স্বাস্থ্যকেন্দ্রের দিকে যায় বলে তদন্তে উঠে এসেছে।

সূত্রের দাবি, একটি সাদা মাইক্রোবাসে করে লাঠিসোঁটা, রামদা, হাতুড়িসহ বিভিন্ন দেশীয় অস্ত্র সংগ্রহ করা হয়। এরপর হামলার জন্য তারা স্বাস্থ্যকেন্দ্রে যায়। ঘটনাস্থলে তাদের কার্যক্রম তদারক করার জন্য শাহ আলী থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন এবং ৯৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াসও উপস্থিত ছিলেন বলে তদন্ত সূত্রে জানা গেছে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।

মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার বলেন, স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত চলছে। যাদেরই জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে।

ট্যাগ : অপরাধ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর: জড়িতদের মধ্যে বিএনপির বহিষ্কৃত নেতারাও আছেন

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর মিরপুরের রাড্ডা মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের সদ্য বহিষ্কৃত কয়েকজন নেতা-কর্মীর সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ। পাশাপাশি দলের স্থানীয় কয়েকজন সাবেক নেতা-কর্মীর সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে বলে তদন্ত সূত্রে জানা গেছে।

পুলিশের দাবি, হামলার নির্দেশদাতাদেরও শনাক্ত করা হয়েছে। তবে এখনো তাদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ ওঠে। তাদের মধ্যে কয়েকজন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। ঘটনার এক সপ্তাহের মধ্যে ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেন।

এর আগে ২৩ সেপ্টেম্বর রাতে বিএনপি ১৪ জনকে বিভিন্ন পর্যায় থেকে দল থেকে বহিষ্কার করে। তবে দলীয় বিজ্ঞপ্তিতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনা সম্পর্কে কোনো উল্লেখ করা হয়নি। বহিষ্কারের কারণ হিসেবে শৃঙ্খলাবিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের কথা বলা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের তথ্য এবং স্থানীয় বিভিন্ন সূত্রের মাধ্যমে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। শনাক্তদের অধিকাংশই বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মী বলে দাবি তদন্তসংশ্লিষ্টদের।

তদন্তে আরও জানা গেছে, স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের পর সেখানে প্রতিষ্ঠিত সমমনা দোকানদার সমবায় সমিতির সাইনবোর্ড ও ব্যানারে হামলার ঘটনাতেও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

বহিষ্কৃত ১৪ জনের মধ্যে শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, দারুসসালাম থানা ছাত্রদলের সদস্যসচিব শান্ত রহমান, শাহ আলী থানা অটোরিকশা শ্রমিক দলের সদস্য হুজাইফা এবং স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হাফিজুর রহমানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে তদন্ত সূত্রে জানা গেছে। তবে তাদের কাউকেই এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার বলেন, হামলার নির্দেশদাতাদের নাম-পরিচয় গোপন রাখা হচ্ছে। তবে তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পুলিশ জানায়, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে বিএনপির একজন এবং শ্রমিক দলের একজন নেতা রয়েছেন। বৃহস্পতিবার রাতে বিএনপির সদস্য সাইফুল ইসলাম খোকন এবং শ্রমিক দলের মো. আলমকে গ্রেপ্তার করা হয়। তাদের ঘটনার সঙ্গে সম্পৃক্ততা নিশ্চিত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ছাড়া হামলার সময় ব্যবহৃত এক্সক্যাভেটর এবং সেটি বহনকারী বড় গাড়ির চালক শহীদুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছে। ভাঙচুরে অংশ নেওয়া আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের টাকার বিনিময়ে হামলায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ২৫ সেপ্টেম্বর শাহ আলী থানায় মামলা করা হয়। মামলায় বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য মোহাম্মদ হানিফ মিয়াসহ ২৫০ জনকে আসামি করা হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে আরও জানা গেছে, হামলার আগের রাত ১২টা ৫ মিনিটের দিকে অভিযুক্তরা শাহ আলী থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ ওরফে লেলিন এবং বিএনপি নেতা হানিফ মিয়ার কার্যালয়ের সামনে জড়ো হন। পরে সেখান থেকে তারা স্বাস্থ্যকেন্দ্রের দিকে যায় বলে তদন্তে উঠে এসেছে।

সূত্রের দাবি, একটি সাদা মাইক্রোবাসে করে লাঠিসোঁটা, রামদা, হাতুড়িসহ বিভিন্ন দেশীয় অস্ত্র সংগ্রহ করা হয়। এরপর হামলার জন্য তারা স্বাস্থ্যকেন্দ্রে যায়। ঘটনাস্থলে তাদের কার্যক্রম তদারক করার জন্য শাহ আলী থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন এবং ৯৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াসও উপস্থিত ছিলেন বলে তদন্ত সূত্রে জানা গেছে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।

মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার বলেন, স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত চলছে। যাদেরই জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ