ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশি সমর্থকদের ভালোবাসার কথা জানালেন মার্টিনেজ

ছবি : সংগৃহীত
ফলো করুন

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না থাকলেও ফুটবল নিয়ে এ দেশের মানুষের আগ্রহ ও আবেগ বরাবরই চোখে পড়ার মতো। বিশেষ করে আর্জেন্টিনা দলকে ঘিরে বাংলাদেশের সমর্থকদের উচ্ছ্বাস বিশ্ব ফুটবলেও আলাদা পরিচিতি পেয়েছে।

ডিজিটাল মাধ্যমের কারণে বাংলাদেশের আর্জেন্টিনা-ভক্তদের উন্মাদনার খবর এখন বিশ্বজুড়েই পরিচিত। আর্জেন্টিনা দলের ফুটবলার ও কোচিং স্টাফরাও এ সমর্থন সম্পর্কে অবগত। এর আগে বাংলাদেশি সমর্থকদের নিয়ে কথা বলেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

এবার বাংলাদেশ নিয়ে নিজের ভালোবাসার কথা জানালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপপর্বে অপরাজিত থেকে নকআউট পর্বে ওঠার পর বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন তিনি।

ম্যাচ শেষে মিক্সড জোনে বাংলাদেশি সমর্থকদের নিয়ে জানতে চাইলে মার্টিনেজ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের সমর্থকদের তিনি ভালোবাসেন। তিনি বাংলাদেশে গিয়েছেন এবং দেশটিকেও ভালোবাসেন।

মার্টিনেজ আরও বলেন, তার মনে হয়, কোনো না কোনোভাবে বাংলাদেশের মানুষও আর্জেন্টিনারই অংশ। আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের মানুষের আবেগ ও সমর্থন তাকে মুগ্ধ করেছে বলেও জানান তিনি।

২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। তবে সফরটি সীমিত পরিসরে হওয়ায় সাধারণ সমর্থকদের সঙ্গে তার সরাসরি দেখা করার সুযোগ খুব বেশি হয়নি।

এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে পুরো আর্জেন্টিনা দলকে বাংলাদেশে আনার উদ্যোগের কথাও আলোচনায় এসেছিল। তবে পরবর্তী সময়ে সেই পরিকল্পনা বাস্তবে রূপ নেয়নি।

ট্যাগ : বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ ২০২৬ আর্জেন্টিনা এমিলিয়ানো মার্টিনেজ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি সমর্থকদের ভালোবাসার কথা জানালেন মার্টিনেজ

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না থাকলেও ফুটবল নিয়ে এ দেশের মানুষের আগ্রহ ও আবেগ বরাবরই চোখে পড়ার মতো। বিশেষ করে আর্জেন্টিনা দলকে ঘিরে বাংলাদেশের সমর্থকদের উচ্ছ্বাস বিশ্ব ফুটবলেও আলাদা পরিচিতি পেয়েছে।

ডিজিটাল মাধ্যমের কারণে বাংলাদেশের আর্জেন্টিনা-ভক্তদের উন্মাদনার খবর এখন বিশ্বজুড়েই পরিচিত। আর্জেন্টিনা দলের ফুটবলার ও কোচিং স্টাফরাও এ সমর্থন সম্পর্কে অবগত। এর আগে বাংলাদেশি সমর্থকদের নিয়ে কথা বলেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

এবার বাংলাদেশ নিয়ে নিজের ভালোবাসার কথা জানালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপপর্বে অপরাজিত থেকে নকআউট পর্বে ওঠার পর বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন তিনি।

ম্যাচ শেষে মিক্সড জোনে বাংলাদেশি সমর্থকদের নিয়ে জানতে চাইলে মার্টিনেজ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের সমর্থকদের তিনি ভালোবাসেন। তিনি বাংলাদেশে গিয়েছেন এবং দেশটিকেও ভালোবাসেন।

মার্টিনেজ আরও বলেন, তার মনে হয়, কোনো না কোনোভাবে বাংলাদেশের মানুষও আর্জেন্টিনারই অংশ। আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের মানুষের আবেগ ও সমর্থন তাকে মুগ্ধ করেছে বলেও জানান তিনি।

২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। তবে সফরটি সীমিত পরিসরে হওয়ায় সাধারণ সমর্থকদের সঙ্গে তার সরাসরি দেখা করার সুযোগ খুব বেশি হয়নি।

এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে পুরো আর্জেন্টিনা দলকে বাংলাদেশে আনার উদ্যোগের কথাও আলোচনায় এসেছিল। তবে পরবর্তী সময়ে সেই পরিকল্পনা বাস্তবে রূপ নেয়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ