ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘মহব্বত’ নিয়ে ফিরছেন শাকিব-হিমেল, মুক্তি কোরবানির ঈদে

‘মহব্বত’ নিয়ে ফিরছেন শাকিব-হিমেল, মুক্তি কোরবানির ঈদে
ছবি : সংগৃহিত
ফলো করুন

অ্যাকশননির্ভর একাধিক সিনেমার পর এবার পুরোদস্তুর প্রেমের গল্পে ফিরছেন শাকিব খান। তার নতুন সিনেমার নাম ‘মহব্বত’। এটি নির্মাণ করবেন হিমেল আশরাফ। আগামী বছরের কোরবানির ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় সিনেমাটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন নির্মাতা হিমেল আশরাফ। এ উপলক্ষে প্রকাশ করা হয়েছে একটি পোস্টারও।

পোস্টারে কালো ওভারকোট পরা এক যুবককে হেঁটে যেতে দেখা যায়। তার হাত ধরে আছেন এক তরুণী। পোস্টারের ওপরের অংশে লাল রঙে লেখা রয়েছে ‘মহব্বত’।

সিনেমার নায়ক হিসেবে শাকিব খানের নাম জানা গেলেও তার বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো প্রকাশ করেননি সংশ্লিষ্টরা।

সিনেমাটি নিয়ে হিমেল আশরাফ লিখেছেন, “কখনো কখনো ভালোবাসার জন্য মূল্য চোকাতে হয়; কখনো এটি প্রতিজ্ঞা আর কখনো এক লড়াই। ‘মহব্বত’, এক নতুন গল্পের নতুন যাত্রার শুরু।”

দুই বছরেরও বেশি সময় পর হিমেল আশরাফের পরিচালনায় সিনেমা করতে যাচ্ছেন শাকিব খান। তাদের নতুন সিনেমা আসার খবর আগে জানা গেলেও এবার আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করা হলো।

এর আগে হিমেল আশরাফের পরিচালনায় ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করেন শাকিব। পরে ‘রাজকুমার’-এ আবারও একসঙ্গে কাজ করেন তারা।

নতুন সিনেমা ‘মহব্বত’ প্রযোজনা করছেন আরশাদ আদনান। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর প্রযোজনাও করেছিলেন তিনি। ফলে ‘মহব্বত’-এর মাধ্যমে শাকিব খান, হিমেল আশরাফ ও আরশাদ আদনানের নির্মাতা-অভিনেতা-প্রযোজক ত্রয়ী আবারও একসঙ্গে কাজ করছেন।

সাম্প্রতিক বছরগুলোতে শাকিব খানকে মূলত অ্যাকশনধর্মী চরিত্রে দেখা গেছে। ‘তুফান’, ‘তাণ্ডব’, ‘বরবাদ’ ও ‘প্রিন্স’-এ অ্যাকশননির্ভর চরিত্রে হাজির হয়েছেন তিনি। সর্বশেষ কোরবানির ঈদে ‘রকস্টার’ সিনেমায় তাকে গায়কের চরিত্রে দেখা গেছে।

এবার ‘মহব্বত’-এর মাধ্যমে আবারও প্রেমের গল্পে পর্দায় ফিরছেন এই অভিনেতা।

ট্যাগ : শাকিব খান ঢালিউড হিমেল আশরাফ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

বিনোদন

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


‘মহব্বত’ নিয়ে ফিরছেন শাকিব-হিমেল, মুক্তি কোরবানির ঈদে

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

অ্যাকশননির্ভর একাধিক সিনেমার পর এবার পুরোদস্তুর প্রেমের গল্পে ফিরছেন শাকিব খান। তার নতুন সিনেমার নাম ‘মহব্বত’। এটি নির্মাণ করবেন হিমেল আশরাফ। আগামী বছরের কোরবানির ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় সিনেমাটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন নির্মাতা হিমেল আশরাফ। এ উপলক্ষে প্রকাশ করা হয়েছে একটি পোস্টারও।

পোস্টারে কালো ওভারকোট পরা এক যুবককে হেঁটে যেতে দেখা যায়। তার হাত ধরে আছেন এক তরুণী। পোস্টারের ওপরের অংশে লাল রঙে লেখা রয়েছে ‘মহব্বত’।

সিনেমার নায়ক হিসেবে শাকিব খানের নাম জানা গেলেও তার বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো প্রকাশ করেননি সংশ্লিষ্টরা।

সিনেমাটি নিয়ে হিমেল আশরাফ লিখেছেন, “কখনো কখনো ভালোবাসার জন্য মূল্য চোকাতে হয়; কখনো এটি প্রতিজ্ঞা আর কখনো এক লড়াই। ‘মহব্বত’, এক নতুন গল্পের নতুন যাত্রার শুরু।”

দুই বছরেরও বেশি সময় পর হিমেল আশরাফের পরিচালনায় সিনেমা করতে যাচ্ছেন শাকিব খান। তাদের নতুন সিনেমা আসার খবর আগে জানা গেলেও এবার আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করা হলো।

এর আগে হিমেল আশরাফের পরিচালনায় ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করেন শাকিব। পরে ‘রাজকুমার’-এ আবারও একসঙ্গে কাজ করেন তারা।

নতুন সিনেমা ‘মহব্বত’ প্রযোজনা করছেন আরশাদ আদনান। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর প্রযোজনাও করেছিলেন তিনি। ফলে ‘মহব্বত’-এর মাধ্যমে শাকিব খান, হিমেল আশরাফ ও আরশাদ আদনানের নির্মাতা-অভিনেতা-প্রযোজক ত্রয়ী আবারও একসঙ্গে কাজ করছেন।

সাম্প্রতিক বছরগুলোতে শাকিব খানকে মূলত অ্যাকশনধর্মী চরিত্রে দেখা গেছে। ‘তুফান’, ‘তাণ্ডব’, ‘বরবাদ’ ও ‘প্রিন্স’-এ অ্যাকশননির্ভর চরিত্রে হাজির হয়েছেন তিনি। সর্বশেষ কোরবানির ঈদে ‘রকস্টার’ সিনেমায় তাকে গায়কের চরিত্রে দেখা গেছে।

এবার ‘মহব্বত’-এর মাধ্যমে আবারও প্রেমের গল্পে পর্দায় ফিরছেন এই অভিনেতা।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ