ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিশুদের জন্য বরাদ্দ ৩০ প্যাকেট দুধ নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

ছবি : সংগৃহীত
ফলো করুন

পিরোজপুরের নেছারাবাদে শিশু শিক্ষার্থীদের জন্য স্কুল ফিডিং কর্মসূচির বরাদ্দ করা ৩০ প্যাকেট দুধ নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সরকারি স্বরূপকাঠী কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম মাহমুদের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পর বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ২৭ প্যাকেট দুধ কিনে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ফেরত দেন তিনি। অভিযুক্তের দাবি, ওই দুধ শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ছিল—এ বিষয়টি তিনি জানতেন না।

ঘটনাটি উপজেলার বলদিয়া ইউনিয়নের ১৪৮ নম্বর দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে সময়মতো অবহিত না করায় প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিন্না খালে নৌকাবাইচ উপলক্ষে পুলিশ ও স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকর্মী বিদ্যালয়ে যান। অতিথিদের বসার ব্যবস্থা ও আপ্যায়ন নিয়ে শিক্ষকরা ব্যস্ত থাকার সময় বিদ্যালয়ের লাইব্রেরিতে শিক্ষার্থীদের জন্য রাখা ৭৯ প্যাকেট দুধের মধ্যে ৩০ প্যাকেট নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে নাদিম মাহমুদ ও তার সঙ্গে থাকা কয়েকজন যুবকের বিরুদ্ধে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসা. আশা বেগম বলেন, শিক্ষকরা অতিথিদের আপ্যায়নে ব্যস্ত থাকার সুযোগে নাদিমসহ কয়েকজন যুবক লাইব্রেরিতে রাখা দুধ নিয়ে যান। পরে বিষয়টি ধরা পড়ে। বুধবার অভিযুক্তরা ২৭ প্যাকেট দুধ ফেরত দিয়ে গেছেন। বাকি তিন প্যাকেট তারা খেয়ে ফেলেছেন বলে তিনি জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম বলেন, অতিথিদের আপ্যায়নে শিক্ষকরা ব্যস্ত থাকার সময় তিনি ওয়াশরুমে যান। এ সময় লাইব্রেরিতে রাখা দুধের ৩০ প্যাকেট নিয়ে যাওয়া হয় বলে তিনি জানতে পারেন। মাসের শেষ দিন, অর্থাৎ ৩০ সেপ্টেম্বর শিক্ষার্থীদের দুধ দিতে গিয়ে বিষয়টি ধরা পড়ে।

তিনি আরও বলেন, স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পারেন, ছাত্রনেতা নাদিম মাহমুদের নেতৃত্বে কয়েকজন যুবক দুধ নিয়ে বিদ্যালয়ের আশপাশে বসে সেগুলো খেয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার না করে নাদিম মাহমুদ বলেন, তিনি ও তার তিন বন্ধু স্কুল থেকে ৩০ প্যাকেট দুধ নিয়েছিলেন। তবে ওই দুধ শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ছিল—এ বিষয়টি তারা জানতেন না। পরে বিষয়টি জানাজানি হলে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ে এসে ডিলারের কাছ থেকে বাকি ২৭ প্যাকেট দুধ কিনে স্কুল কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেন বলে জানান তিনি।

নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজক ও বিন্না ইয়ংমেন্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. মহিবুল্লাহ বলেন, নাদিম ওই ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক। তিনি শুনেছেন, নাদিম ও তার বন্ধুরা ৩০ প্যাকেট দুধ নিয়েছেন। দুধগুলো শিশুদের জন্য বরাদ্দ ছিল—এ বিষয়টি তারা বুঝতে পারেননি। পরে ২৭ প্যাকেট দুধ ফেরত দেওয়া হয়েছে। তার ভাষায়, বিষয়টি ঠিক হয়নি।

নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সভাপতি মো. ইমরান হোসেন সজিব বলেন, বিষয়টি তার নজরে এসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না উল্লেখ করে তিনি বলেন, ঘটনাটি নাদিমের ব্যক্তিগত বিষয়। ব্যক্তির দায় সংগঠন নেবে না।

নেছারাবাদ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মঈনুল ইসলাম বলেন, ঘটনাটি গত শুক্রবারের। কিন্তু কয়েক দিন পার হয়ে গেলেও বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি শিক্ষা অফিসকে জানায়নি। এ কারণে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

ট্যাগ : শিশু শিক্ষার্থী স্কুল ফিডিং

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

শিশুদের জন্য বরাদ্দ ৩০ প্যাকেট দুধ নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

পিরোজপুরের নেছারাবাদে শিশু শিক্ষার্থীদের জন্য স্কুল ফিডিং কর্মসূচির বরাদ্দ করা ৩০ প্যাকেট দুধ নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সরকারি স্বরূপকাঠী কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম মাহমুদের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পর বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ২৭ প্যাকেট দুধ কিনে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ফেরত দেন তিনি। অভিযুক্তের দাবি, ওই দুধ শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ছিল—এ বিষয়টি তিনি জানতেন না।

ঘটনাটি উপজেলার বলদিয়া ইউনিয়নের ১৪৮ নম্বর দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে সময়মতো অবহিত না করায় প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিন্না খালে নৌকাবাইচ উপলক্ষে পুলিশ ও স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকর্মী বিদ্যালয়ে যান। অতিথিদের বসার ব্যবস্থা ও আপ্যায়ন নিয়ে শিক্ষকরা ব্যস্ত থাকার সময় বিদ্যালয়ের লাইব্রেরিতে শিক্ষার্থীদের জন্য রাখা ৭৯ প্যাকেট দুধের মধ্যে ৩০ প্যাকেট নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে নাদিম মাহমুদ ও তার সঙ্গে থাকা কয়েকজন যুবকের বিরুদ্ধে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসা. আশা বেগম বলেন, শিক্ষকরা অতিথিদের আপ্যায়নে ব্যস্ত থাকার সুযোগে নাদিমসহ কয়েকজন যুবক লাইব্রেরিতে রাখা দুধ নিয়ে যান। পরে বিষয়টি ধরা পড়ে। বুধবার অভিযুক্তরা ২৭ প্যাকেট দুধ ফেরত দিয়ে গেছেন। বাকি তিন প্যাকেট তারা খেয়ে ফেলেছেন বলে তিনি জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম বলেন, অতিথিদের আপ্যায়নে শিক্ষকরা ব্যস্ত থাকার সময় তিনি ওয়াশরুমে যান। এ সময় লাইব্রেরিতে রাখা দুধের ৩০ প্যাকেট নিয়ে যাওয়া হয় বলে তিনি জানতে পারেন। মাসের শেষ দিন, অর্থাৎ ৩০ সেপ্টেম্বর শিক্ষার্থীদের দুধ দিতে গিয়ে বিষয়টি ধরা পড়ে।

তিনি আরও বলেন, স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পারেন, ছাত্রনেতা নাদিম মাহমুদের নেতৃত্বে কয়েকজন যুবক দুধ নিয়ে বিদ্যালয়ের আশপাশে বসে সেগুলো খেয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার না করে নাদিম মাহমুদ বলেন, তিনি ও তার তিন বন্ধু স্কুল থেকে ৩০ প্যাকেট দুধ নিয়েছিলেন। তবে ওই দুধ শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ছিল—এ বিষয়টি তারা জানতেন না। পরে বিষয়টি জানাজানি হলে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ে এসে ডিলারের কাছ থেকে বাকি ২৭ প্যাকেট দুধ কিনে স্কুল কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেন বলে জানান তিনি।

নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজক ও বিন্না ইয়ংমেন্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. মহিবুল্লাহ বলেন, নাদিম ওই ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক। তিনি শুনেছেন, নাদিম ও তার বন্ধুরা ৩০ প্যাকেট দুধ নিয়েছেন। দুধগুলো শিশুদের জন্য বরাদ্দ ছিল—এ বিষয়টি তারা বুঝতে পারেননি। পরে ২৭ প্যাকেট দুধ ফেরত দেওয়া হয়েছে। তার ভাষায়, বিষয়টি ঠিক হয়নি।

নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সভাপতি মো. ইমরান হোসেন সজিব বলেন, বিষয়টি তার নজরে এসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না উল্লেখ করে তিনি বলেন, ঘটনাটি নাদিমের ব্যক্তিগত বিষয়। ব্যক্তির দায় সংগঠন নেবে না।

নেছারাবাদ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মঈনুল ইসলাম বলেন, ঘটনাটি গত শুক্রবারের। কিন্তু কয়েক দিন পার হয়ে গেলেও বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি শিক্ষা অফিসকে জানায়নি। এ কারণে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ