ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এসপি জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন স্ত্রী মাসুমা আক্তার

এসপি জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন স্ত্রী মাসুমা আক্তার
ছবি : সংগৃহীত
ফলো করুন

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও গ্রেপ্তারের ঘটনায় নতুন বক্তব্য দিয়েছেন তাঁর স্ত্রী মাসুমা আক্তার। তাঁর দাবি, পরিকল্পিতভাবে স্বামীর মোবাইল ফোন হ্যাক করে তাঁকে এই মামলায় ফাঁসানো হয়েছে।

গতকাল রোববার (১৫ নভেম্বর ২০২৬) চট্টগ্রাম আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব দাবি করেন মাসুমা আক্তার।

তিনি জানান, তাঁর স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগ থেকে স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে থাকতেন। তাঁর বাবা ছিলেন একজন সাধারণ কৃষক। অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসে কেবল লেখাপড়া ও নিজের মেধা-যোগ্যতায় পুলিশ বাহিনীতে চাকরি পেয়েছেন জাহাঙ্গীর আলম।

গণমাধ্যমে প্রকাশিত তথ্যের সংশোধনী ও মামলার অভিযোগ নাকচ করে মাসুমা আক্তার বলেন, ‘আপনারা তাঁকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বানিয়েছেন, কিন্তু উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মামলায় আমার স্বামীর বিরুদ্ধে যেসব অভিযোগের কথা বলা হয়েছে, তা ডাহা মিথ্যা। যা বলা হচ্ছে, তার কিছুই করেননি উনি। আমার স্বামীর মোবাইল হ্যাক করে ফাঁদে ফেলা হয়েছে।’

স্বামীর সততার বিষয়ে মাসুমা আক্তার দাবি করেন, এসপি জাহাঙ্গীর আলমের একার আয়ের ওপর পরিবারের ১২ জন সদস্য নির্ভরশীল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও তিনি কোনো ধরনের বাড়তি সুবিধা নেননি এবং অত্যন্ত সৎভাবে চাকরি করে গেছেন।

উল্লেখ্য, এর আগে মোবাইল ফোনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা এবং এ লক্ষ্যে ‘জানবাজি রেখে মাঠে নামার’ বার্তা দেওয়ার অভিযোগ ওঠে এসপি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে তাঁর বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী।

মামলার পর গত শনিবার (১৪ নভেম্বর) রাতে চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটির অফিসার্স মেস থেকে এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে চট্টগ্রামের একটি আদালতে হাজির করা হলে বিচারক তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে তাঁর স্ত্রীর জোরালো দাবি, মোবাইল ফোন হ্যাকিংয়ের মাধ্যমে ষড়যন্ত্রমূলকভাবে তাঁর স্বামীকে এই মামলায় জড়ানো হয়েছে।

ট্যাগ : এসপি জাহাঙ্গীর মাসুমা আক্তার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


এসপি জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন স্ত্রী মাসুমা আক্তার

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও গ্রেপ্তারের ঘটনায় নতুন বক্তব্য দিয়েছেন তাঁর স্ত্রী মাসুমা আক্তার। তাঁর দাবি, পরিকল্পিতভাবে স্বামীর মোবাইল ফোন হ্যাক করে তাঁকে এই মামলায় ফাঁসানো হয়েছে।

গতকাল রোববার (১৫ নভেম্বর ২০২৬) চট্টগ্রাম আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব দাবি করেন মাসুমা আক্তার।

তিনি জানান, তাঁর স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগ থেকে স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে থাকতেন। তাঁর বাবা ছিলেন একজন সাধারণ কৃষক। অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসে কেবল লেখাপড়া ও নিজের মেধা-যোগ্যতায় পুলিশ বাহিনীতে চাকরি পেয়েছেন জাহাঙ্গীর আলম।

গণমাধ্যমে প্রকাশিত তথ্যের সংশোধনী ও মামলার অভিযোগ নাকচ করে মাসুমা আক্তার বলেন, ‘আপনারা তাঁকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বানিয়েছেন, কিন্তু উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মামলায় আমার স্বামীর বিরুদ্ধে যেসব অভিযোগের কথা বলা হয়েছে, তা ডাহা মিথ্যা। যা বলা হচ্ছে, তার কিছুই করেননি উনি। আমার স্বামীর মোবাইল হ্যাক করে ফাঁদে ফেলা হয়েছে।’

স্বামীর সততার বিষয়ে মাসুমা আক্তার দাবি করেন, এসপি জাহাঙ্গীর আলমের একার আয়ের ওপর পরিবারের ১২ জন সদস্য নির্ভরশীল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও তিনি কোনো ধরনের বাড়তি সুবিধা নেননি এবং অত্যন্ত সৎভাবে চাকরি করে গেছেন।

উল্লেখ্য, এর আগে মোবাইল ফোনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা এবং এ লক্ষ্যে ‘জানবাজি রেখে মাঠে নামার’ বার্তা দেওয়ার অভিযোগ ওঠে এসপি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে তাঁর বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী।

মামলার পর গত শনিবার (১৪ নভেম্বর) রাতে চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটির অফিসার্স মেস থেকে এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে চট্টগ্রামের একটি আদালতে হাজির করা হলে বিচারক তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে তাঁর স্ত্রীর জোরালো দাবি, মোবাইল ফোন হ্যাকিংয়ের মাধ্যমে ষড়যন্ত্রমূলকভাবে তাঁর স্বামীকে এই মামলায় জড়ানো হয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ