ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাভার-আশুলিয়ায় ৪০ কারখানা বন্ধ, শ্রমিকদের সড়ক অবরোধ

সাভার-আশুলিয়ায় ৪০ কারখানা বন্ধ, শ্রমিকদের সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত
ফলো করুন

ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে সোমবার (১৬ নভেম্বর) ৪০টি কারখানা বন্ধ ছিল বলে জানিয়েছে শিল্পাঞ্চল পুলিশ। একই দিন বিকেলে সাভারের হেমায়েতপুর এলাকায় একদল শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশের নির্দেশে তারা সড়ক থেকে সরে যান।

বিকেল ৩টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় জড়ো হন শ্রমিকরা। একপর্যায়ে তারা সড়কে অবস্থান নিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

খবর পেয়ে পুলিশ শ্রমিকদের শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। কিছু সময় অবস্থানের পর শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে সেখান থেকে চলে যান।

এদিকে শিল্পাঞ্চল পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার সাভার ও আশুলিয়ার মোট ৪০টি কারখানা বন্ধ ছিল। এর মধ্যে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ২৭টি কারখানা বন্ধ রাখা হয়। আরও ৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বাকি চারটি কারখানায় ছিল সাধারণ ছুটি।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, দুপুরের খাবারের বিরতির পর একটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে অবস্থান করতে থাকেন।

পরে পরিস্থিতি বিবেচনায় ওই কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এ ছাড়া আরও দুটি কারখানার শ্রমিক কাজ বন্ধ রেখে অবস্থান করছিলেন বলে জানান পুলিশ সুপার।

তবে শিল্পাঞ্চলের অন্যান্য চালু কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া আরও জানান, শ্রমিকরা কিছু সময়ের জন্য সড়কে অবস্থান নিয়েছিলেন। পরে তারা সেখান থেকে চলে যান।

ট্যাগ : আশুলিয়া সাভার বাংলাদেশ শ্রম আইন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


সাভার-আশুলিয়ায় ৪০ কারখানা বন্ধ, শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে সোমবার (১৬ নভেম্বর) ৪০টি কারখানা বন্ধ ছিল বলে জানিয়েছে শিল্পাঞ্চল পুলিশ। একই দিন বিকেলে সাভারের হেমায়েতপুর এলাকায় একদল শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশের নির্দেশে তারা সড়ক থেকে সরে যান।

বিকেল ৩টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় জড়ো হন শ্রমিকরা। একপর্যায়ে তারা সড়কে অবস্থান নিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

খবর পেয়ে পুলিশ শ্রমিকদের শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। কিছু সময় অবস্থানের পর শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে সেখান থেকে চলে যান।

এদিকে শিল্পাঞ্চল পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার সাভার ও আশুলিয়ার মোট ৪০টি কারখানা বন্ধ ছিল। এর মধ্যে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ২৭টি কারখানা বন্ধ রাখা হয়। আরও ৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বাকি চারটি কারখানায় ছিল সাধারণ ছুটি।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, দুপুরের খাবারের বিরতির পর একটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে অবস্থান করতে থাকেন।

পরে পরিস্থিতি বিবেচনায় ওই কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এ ছাড়া আরও দুটি কারখানার শ্রমিক কাজ বন্ধ রেখে অবস্থান করছিলেন বলে জানান পুলিশ সুপার।

তবে শিল্পাঞ্চলের অন্যান্য চালু কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া আরও জানান, শ্রমিকরা কিছু সময়ের জন্য সড়কে অবস্থান নিয়েছিলেন। পরে তারা সেখান থেকে চলে যান।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ