ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ছবি : সংগৃহীত
ফলো করুন

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। প্রায় এক ঘণ্টা পর শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

অন্যদিকে, চলমান শ্রম অসন্তোষের কারণে গাজীপুরের ১৭টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং আরও দুটি কারখানা আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ।

আজ সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকাল ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় এ বিক্ষোভের ঘটনা ঘটে।

স্থানীয় ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা যথারীতি কাজে যোগ না দিয়ে কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে বিক্ষোভ শুরু করেন এবং গুরুত্বপূর্ণ কোনাবাড়ী–কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক ছেড়ে চলে যাওয়ার অনুরোধ জানান। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত পদক্ষেপে প্রায় এক ঘণ্টা পর সকাল ৯টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল–২–এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, দুটি কারখানার শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করা হয়। বর্তমানে শিল্পাঞ্চলে পর্যাপ্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

গাজীপুর বিজিবি–৬৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ জানান, শিল্পাঞ্চলের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি সদস্য অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

অপরদিকে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, গাজীপুর শিল্পাঞ্চল এলাকায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ছয় প্লাটুন আনসার সদস্য মোতায়েন রাখা হয়েছে।

ট্যাগ : গাজীপুর শ্রমিক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। প্রায় এক ঘণ্টা পর শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

অন্যদিকে, চলমান শ্রম অসন্তোষের কারণে গাজীপুরের ১৭টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং আরও দুটি কারখানা আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ।

আজ সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকাল ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় এ বিক্ষোভের ঘটনা ঘটে।

স্থানীয় ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা যথারীতি কাজে যোগ না দিয়ে কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে বিক্ষোভ শুরু করেন এবং গুরুত্বপূর্ণ কোনাবাড়ী–কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক ছেড়ে চলে যাওয়ার অনুরোধ জানান। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত পদক্ষেপে প্রায় এক ঘণ্টা পর সকাল ৯টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল–২–এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, দুটি কারখানার শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করা হয়। বর্তমানে শিল্পাঞ্চলে পর্যাপ্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

গাজীপুর বিজিবি–৬৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ জানান, শিল্পাঞ্চলের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি সদস্য অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

অপরদিকে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, গাজীপুর শিল্পাঞ্চল এলাকায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ছয় প্লাটুন আনসার সদস্য মোতায়েন রাখা হয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ