ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সিঙ্গাপুরের মুখোমুখি বাংলাদেশ, লড়াই টুর্নামেন্টে টিকে থাকার

ছবি : সংগৃহীত
ফলো করুন

ফিফা এশিয়ান কাপের প্রথম ম্যাচে হারের তিক্ততা ভুলে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সোমবার (২৮ সেপ্টেম্বর) জাকার্তার বিখ্যাত গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীদের দল।

বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। পাশাপাশি টফি (Toffee) অ্যাপের মাধ্যমেও মুঠোফোনে সরাসরি খেলা দেখতে পারবেন সমর্থকেরা।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩–০ গোলে হেরে ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ২–০ গোলে পরাজিত হয়েছে সিঙ্গাপুরও। ফলে টুর্নামেন্টে নিজেদের আশা বাঁচিয়ে রাখতে দুই দলের জন্যই সোমবারের ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৮২ নম্বরে থাকা বাংলাদেশের চেয়ে বেশ কিছুটা এগিয়ে রয়েছে ১৪৮ নম্বরে থাকা সিঙ্গাপুর। শুধু র‍্যাঙ্কিং নয়, সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়েও এগিয়ে সিঙ্গাপুর। চলতি বছরের মার্চে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১–০ গোলে হেরেছিল বাংলাদেশ।

তবে অতীতের পরিসংখ্যান ও র‍্যাঙ্কিংয়ের হিসাব পাশে রেখে মাঠে নিজেদের সেরাটা দেওয়ার প্রস্তুতি নিয়েছে হেড কোচ থমাস ডুলির শিষ্যরা। দলের রক্ষণ ও মাঝমাঠে বিশেষ করে লেস্টার সিটির সাবেক এবং বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের খেলোয়াড় হামজা চৌধুরীকে ঘিরে প্রত্যাশা রয়েছে।

ম্যাচের আগে বাংলাদেশ কোচ থমাস ডুলি খেলোয়াড়দের প্রতিপক্ষকে রুখে দিতে হামজা চৌধুরী ও রাকিব হোসেনের লড়াকু মানসিকতা অনুসরণ করার তাগিদ দিয়েছেন।

অন্যদিকে সিঙ্গাপুরের কোচ গ্যাভিন লি ম্যাচের ফল নিয়ে অতিরিক্ত চিন্তিত না হয়ে নিজেদের স্বাভাবিক খেলার ওপর মনোযোগ দেওয়ার কথা বলেছেন।

আজকের ম্যাচে জয় না পেলে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে যাওয়ার পথে বাংলাদেশ বড় ধরনের চাপে পড়বে। তাই প্রথম ম্যাচের হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট আদায়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

ট্যাগ : বাংলাদেশ ফুটবল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সিঙ্গাপুরের মুখোমুখি বাংলাদেশ, লড়াই টুর্নামেন্টে টিকে থাকার

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফিফা এশিয়ান কাপের প্রথম ম্যাচে হারের তিক্ততা ভুলে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সোমবার (২৮ সেপ্টেম্বর) জাকার্তার বিখ্যাত গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীদের দল।

বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। পাশাপাশি টফি (Toffee) অ্যাপের মাধ্যমেও মুঠোফোনে সরাসরি খেলা দেখতে পারবেন সমর্থকেরা।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩–০ গোলে হেরে ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ২–০ গোলে পরাজিত হয়েছে সিঙ্গাপুরও। ফলে টুর্নামেন্টে নিজেদের আশা বাঁচিয়ে রাখতে দুই দলের জন্যই সোমবারের ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৮২ নম্বরে থাকা বাংলাদেশের চেয়ে বেশ কিছুটা এগিয়ে রয়েছে ১৪৮ নম্বরে থাকা সিঙ্গাপুর। শুধু র‍্যাঙ্কিং নয়, সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়েও এগিয়ে সিঙ্গাপুর। চলতি বছরের মার্চে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১–০ গোলে হেরেছিল বাংলাদেশ।

তবে অতীতের পরিসংখ্যান ও র‍্যাঙ্কিংয়ের হিসাব পাশে রেখে মাঠে নিজেদের সেরাটা দেওয়ার প্রস্তুতি নিয়েছে হেড কোচ থমাস ডুলির শিষ্যরা। দলের রক্ষণ ও মাঝমাঠে বিশেষ করে লেস্টার সিটির সাবেক এবং বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের খেলোয়াড় হামজা চৌধুরীকে ঘিরে প্রত্যাশা রয়েছে।

ম্যাচের আগে বাংলাদেশ কোচ থমাস ডুলি খেলোয়াড়দের প্রতিপক্ষকে রুখে দিতে হামজা চৌধুরী ও রাকিব হোসেনের লড়াকু মানসিকতা অনুসরণ করার তাগিদ দিয়েছেন।

অন্যদিকে সিঙ্গাপুরের কোচ গ্যাভিন লি ম্যাচের ফল নিয়ে অতিরিক্ত চিন্তিত না হয়ে নিজেদের স্বাভাবিক খেলার ওপর মনোযোগ দেওয়ার কথা বলেছেন।

আজকের ম্যাচে জয় না পেলে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে যাওয়ার পথে বাংলাদেশ বড় ধরনের চাপে পড়বে। তাই প্রথম ম্যাচের হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট আদায়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ