ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিনে মিছিল, গ্রেপ্তার ৭

ছবি : সংগৃহিত
ফলো করুন

গোপালগঞ্জে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসব কর্মসূচিকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের দাবি, গ্রেপ্তার সাতজনই কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী।

পুলিশ জানায়, রোববার রাতে টুঙ্গিপাড়া উপজেলায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটি মিছিল বের করা হয়। মিছিল চলাকালে ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করা হয়। সোমবার তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, মিছিল চলার সময় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে গোপালগঞ্জের আরও কয়েকটি স্থানে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কর্মসূচি পালন করতে দেখা গেছে।

শেখ হাসিনার জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।

ট্যাগ : আওয়ামী লীগ গোপালগঞ্জ শেখ হাসিনা ছাত্রলীগ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিনে মিছিল, গ্রেপ্তার ৭

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসব কর্মসূচিকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের দাবি, গ্রেপ্তার সাতজনই কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী।

পুলিশ জানায়, রোববার রাতে টুঙ্গিপাড়া উপজেলায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটি মিছিল বের করা হয়। মিছিল চলাকালে ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করা হয়। সোমবার তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, মিছিল চলার সময় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে গোপালগঞ্জের আরও কয়েকটি স্থানে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কর্মসূচি পালন করতে দেখা গেছে।

শেখ হাসিনার জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ