ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দলের কেউ দুর্নীতি করলেও ছাড় নয়: ডেপুটি স্পিকার

ছবি : সংগৃহিত
ফলো করুন

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, দলের নেতাকর্মীসহ যে-ই দুর্নীতিতে জড়িত হোক, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-২০২৬’-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান। সেই লক্ষ্য বাস্তবায়নে ‘ফ্যামিলি কার্ড’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অতীতে কার্ড বিতরণের ক্ষেত্রে সচ্ছল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ ছিল উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার তথ্য সংগ্রহের পদ্ধতিতে পরিবর্তন এনেছে।

তথ্য সংগ্রহকারীদের উদ্দেশে কায়সার কামাল বলেন, তালিকা তৈরির কাজ সমাজের সবচেয়ে দরিদ্র ও অবহেলিত মানুষের বাড়ি থেকে শুরু করতে হবে। এরপর পর্যায়ক্রমে গৃহহীন এবং অন্যের জায়গায় বসবাসকারী পরিবারকে অন্তর্ভুক্ত করতে হবে। সচ্ছল বা পাকা বাড়িতে বসবাসকারীদের অগ্রাধিকার দেওয়া যাবে না।

তথ্য সংগ্রহের জন্য সরকার নির্ধারিত সম্মানী দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ কাজে কোনো ধরনের অর্থ লেনদেন বা স্বজনপ্রীতি গ্রহণযোগ্য হবে না।

নিজ দলের নেতাকর্মীদেরও সতর্ক করে ডেপুটি স্পিকার বলেন, বিএনপি কিংবা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেউ চাঁদাবাজি বা দুর্নীতিতে জড়ালে তিনি নিজেই বাদী হয়ে মামলা করবেন।

এর আগেও ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম, স্বজনপ্রীতি কিংবা চাঁদাবাজি হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন কায়সার কামাল।

দেশে বিদ্যুতের ঘাটতির কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটার প্রসঙ্গও তুলে ধরেন ডেপুটি স্পিকার। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে দিনের বেলায় অপ্রয়োজনে বাতি ও ফ্যান ব্যবহার না করে বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। সরকার দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে কাজ করছে বলেও জানান তিনি।

পাহাড়ি এলাকার গারো ও হাজংসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রসঙ্গে কায়সার কামাল বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও এসব জনগোষ্ঠীর মানুষের জীবনযাপন প্রশংসনীয়। সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতার অর্থ অন্য মোবাইল নম্বরে চলে যাওয়াসহ অতীতে যেসব অনিয়মের অভিযোগ ছিল, সেগুলো বন্ধে সরকার কঠোর থাকবে বলে জানান তিনি।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি এবং গৃহহীন মানুষের বাসস্থানের ব্যবস্থা করার আশ্বাসও দেন ডেপুটি স্পিকার।

দল-মতের ঊর্ধ্বে উঠে আগামী পাঁচ বছর কলমাকান্দা ও দুর্গাপুরের মানুষের জন্য কাজ করার অঙ্গীকার করেন কায়সার কামাল। নিজের নির্বাচনী এলাকাকে একটি বাগানের সঙ্গে তুলনা করে নিজেকে সেই বাগানের ‘মালী’ হিসেবে উল্লেখ করেন তিনি এবং এলাকার উন্নয়নে সবার সহযোগিতা চান।

ট্যাগ : কায়সার কামাল ডেপুটি স্পিকার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দলের কেউ দুর্নীতি করলেও ছাড় নয়: ডেপুটি স্পিকার

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, দলের নেতাকর্মীসহ যে-ই দুর্নীতিতে জড়িত হোক, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-২০২৬’-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান। সেই লক্ষ্য বাস্তবায়নে ‘ফ্যামিলি কার্ড’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অতীতে কার্ড বিতরণের ক্ষেত্রে সচ্ছল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ ছিল উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার তথ্য সংগ্রহের পদ্ধতিতে পরিবর্তন এনেছে।

তথ্য সংগ্রহকারীদের উদ্দেশে কায়সার কামাল বলেন, তালিকা তৈরির কাজ সমাজের সবচেয়ে দরিদ্র ও অবহেলিত মানুষের বাড়ি থেকে শুরু করতে হবে। এরপর পর্যায়ক্রমে গৃহহীন এবং অন্যের জায়গায় বসবাসকারী পরিবারকে অন্তর্ভুক্ত করতে হবে। সচ্ছল বা পাকা বাড়িতে বসবাসকারীদের অগ্রাধিকার দেওয়া যাবে না।

তথ্য সংগ্রহের জন্য সরকার নির্ধারিত সম্মানী দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ কাজে কোনো ধরনের অর্থ লেনদেন বা স্বজনপ্রীতি গ্রহণযোগ্য হবে না।

নিজ দলের নেতাকর্মীদেরও সতর্ক করে ডেপুটি স্পিকার বলেন, বিএনপি কিংবা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেউ চাঁদাবাজি বা দুর্নীতিতে জড়ালে তিনি নিজেই বাদী হয়ে মামলা করবেন।

এর আগেও ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম, স্বজনপ্রীতি কিংবা চাঁদাবাজি হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন কায়সার কামাল।

দেশে বিদ্যুতের ঘাটতির কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটার প্রসঙ্গও তুলে ধরেন ডেপুটি স্পিকার। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে দিনের বেলায় অপ্রয়োজনে বাতি ও ফ্যান ব্যবহার না করে বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। সরকার দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে কাজ করছে বলেও জানান তিনি।

পাহাড়ি এলাকার গারো ও হাজংসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রসঙ্গে কায়সার কামাল বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও এসব জনগোষ্ঠীর মানুষের জীবনযাপন প্রশংসনীয়। সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতার অর্থ অন্য মোবাইল নম্বরে চলে যাওয়াসহ অতীতে যেসব অনিয়মের অভিযোগ ছিল, সেগুলো বন্ধে সরকার কঠোর থাকবে বলে জানান তিনি।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি এবং গৃহহীন মানুষের বাসস্থানের ব্যবস্থা করার আশ্বাসও দেন ডেপুটি স্পিকার।

দল-মতের ঊর্ধ্বে উঠে আগামী পাঁচ বছর কলমাকান্দা ও দুর্গাপুরের মানুষের জন্য কাজ করার অঙ্গীকার করেন কায়সার কামাল। নিজের নির্বাচনী এলাকাকে একটি বাগানের সঙ্গে তুলনা করে নিজেকে সেই বাগানের ‘মালী’ হিসেবে উল্লেখ করেন তিনি এবং এলাকার উন্নয়নে সবার সহযোগিতা চান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ