ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কমিশন নেব না, কাউকে নিতেও দেব না: ডেপুটি স্পিকার

উন্নয়নকাজে ঠিকাদারদের নির্ধারিত মান অনুযায়ী শতভাগ কাজ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের কমিশন নেওয়া হবে না এবং কাউকে কমিশন নিতে দেওয়া হবে না বলে সতর্ক করেছেন তিনি।সোমবার (২৪ আগস্ট) নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও সড়কে পূবালী ব্যাংকের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।কায়সার কামাল বলেন, উন্নয়নকাজের সব বিষয় একা তদারকি করা সম্ভব নয়। এ কারণে সাংবাদিকদের দায়িত্বশীলভাবে কাজের মান পর্যবেক্ষণ করতে হবে। উদ্বোধনের সময় কাজের যে চিত্র দেখা যায়, কয়েক মাস পর সেই কাজের বাস্তব অবস্থা কী, সেটিও তুলে ধরার আহ্বান জানান তিনি।তিনি বলেন, কলমাকান্দা-পাঁচগাঁও সড়কটি নির্মাণের তিন মাসও পার হয়নি। এরই মধ্যে সড়কের বিভিন্ন স্থানে গর্ত দেখা গেছে। কোন ঠিকাদার বা সাব-ঠিকাদার কাজটি করেছে, তা খুঁজে বের করে কাজের মান যাচাই করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।[BANGVIEWS-POST:4393]ডেপুটি স্পিকার বলেন, কোনো উন্নয়নকাজের মান খারাপ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করা উচিত। পাশাপাশি কাজ সন্তোষজনকভাবে সম্পন্ন না হলে ঠিকাদার যেন বিল উত্তোলন করতে না পারেন, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও কমিশন বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে কায়সার কামাল বলেন, তিনি নিজে কোনো কমিশন নেবেন না এবং অন্য কাউকেও কমিশন নেওয়ার সুযোগ দেবেন না।বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। এ কর্মসূচি সফল করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।তিনি বলেন, একটি শিশুর জন্মের দিন তার নামে একটি গাছ লাগানো হলে শিশুটির বেড়ে ওঠার সঙ্গে গাছটিও বড় হবে। এর মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের মধ্যে বৃক্ষরোপণের বিষয়ে দীর্ঘমেয়াদি সচেতনতা তৈরি হতে পারে।[BANGVIEWS-POST:4392]নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, রাষ্ট্রের সব দায়িত্ব প্রশাসনের পক্ষে একা পালন করা সম্ভব নয়। উন্নত দেশগুলোর পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে সরকারি উদ্যোগের সঙ্গে সাধারণ মানুষও পরিবেশ রক্ষায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। বাংলাদেশেও এমন সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে কলমাকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুন, পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও ময়মনসিংহ অঞ্চল প্রধান মোহাম্মদ হুমায়ুন মিয়া, সহকারী মহাব্যবস্থাপক প্রতীমা রানী বনিক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. রুক্কুল আমিন, নেত্রকোনা শাখার ব্যবস্থাপক আমিনুর রহমানসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কমিশন নেব না, কাউকে নিতেও দেব না: ডেপুটি স্পিকার