ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুই মিনিটের আগেই ইয়ামালের গোল, ওয়েম্বলিতে ইতিহাস

দুই মিনিটের আগেই ইয়ামালের গোল, ওয়েম্বলিতে ইতিহাস
ছবি : সংগৃহিত
ফলো করুন

উয়েফা নেশনস লিগে জয় দিয়ে অভিযান শুরু করেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ওয়েম্বলিতে গ্রুপ ‘এ’-এর প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে স্প্যানিশরা। ম্যাচের শুরুতেই গোল করে আলোচনার কেন্দ্রে উঠে আসেন লামিনে ইয়ামাল।

দুই মিনিট পূর্ণ হওয়ার আগেই ইংল্যান্ডের জালে বল পাঠান বার্সেলোনার এই তরুণ তারকা। ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে দ্রুততম গোলগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে ইয়ামালের গোলটি।

গোলটির পেছনে ইংল্যান্ডের রক্ষণভাগের ভুলও বড় ভূমিকা রাখে। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে আক্রমণ তৈরির চেষ্টা করছিল ইংল্যান্ড। এ সময় মার্ক গুয়েহি বলের নিয়ন্ত্রণ হারালে সুযোগটি কাজে লাগান ইয়ামাল।

দ্রুত বল দখলে নিয়ে ইংল্যান্ডের বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ডকে পরাস্ত করে বল জালে পাঠিয়ে স্পেনকে এগিয়ে দেন।

পরিসংখ্যান বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপ্টার তথ্য অনুযায়ী, ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে এটি তৃতীয় দ্রুততম গোল।

এর আগে ১৯৫৩ সালে হাঙ্গেরির নান্দোর হিদেগকুতি এবং ১৯৫৭ সালে স্কটল্যান্ডের টমি রিং ম্যাচের প্রথম মিনিটের মধ্যেই ইংল্যান্ডের জালে গোল করেছিলেন।

১৯৫৭ সালের পর ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই মিনিটের মধ্যে গোল করার বিরল কীর্তি গড়লেন ইয়ামাল। প্রায় সাত দশক পর এই মাঠে ইংল্যান্ডকে ম্যাচের শুরুতেই এমন গোল হজম করতে হলো।

ইয়ামালের ঐতিহাসিক গোলের ম্যাচে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। সেই সঙ্গে উয়েফা নেশনস লিগের নতুন অভিযানও জয় দিয়ে শুরু করেছে বিশ্বচ্যাম্পিয়নরা।

ট্যাগ : স্পেন ফুটবল লামিনে ইয়ামাল ইংল্যান্ড ফুটবল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার১৩
  • ১৩ নভেম্বর ২০২৬
  • ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


দুই মিনিটের আগেই ইয়ামালের গোল, ওয়েম্বলিতে ইতিহাস

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উয়েফা নেশনস লিগে জয় দিয়ে অভিযান শুরু করেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ওয়েম্বলিতে গ্রুপ ‘এ’-এর প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে স্প্যানিশরা। ম্যাচের শুরুতেই গোল করে আলোচনার কেন্দ্রে উঠে আসেন লামিনে ইয়ামাল।

দুই মিনিট পূর্ণ হওয়ার আগেই ইংল্যান্ডের জালে বল পাঠান বার্সেলোনার এই তরুণ তারকা। ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে দ্রুততম গোলগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে ইয়ামালের গোলটি।

গোলটির পেছনে ইংল্যান্ডের রক্ষণভাগের ভুলও বড় ভূমিকা রাখে। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে আক্রমণ তৈরির চেষ্টা করছিল ইংল্যান্ড। এ সময় মার্ক গুয়েহি বলের নিয়ন্ত্রণ হারালে সুযোগটি কাজে লাগান ইয়ামাল।

দ্রুত বল দখলে নিয়ে ইংল্যান্ডের বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ডকে পরাস্ত করে বল জালে পাঠিয়ে স্পেনকে এগিয়ে দেন।

পরিসংখ্যান বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপ্টার তথ্য অনুযায়ী, ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে এটি তৃতীয় দ্রুততম গোল।

এর আগে ১৯৫৩ সালে হাঙ্গেরির নান্দোর হিদেগকুতি এবং ১৯৫৭ সালে স্কটল্যান্ডের টমি রিং ম্যাচের প্রথম মিনিটের মধ্যেই ইংল্যান্ডের জালে গোল করেছিলেন।

১৯৫৭ সালের পর ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই মিনিটের মধ্যে গোল করার বিরল কীর্তি গড়লেন ইয়ামাল। প্রায় সাত দশক পর এই মাঠে ইংল্যান্ডকে ম্যাচের শুরুতেই এমন গোল হজম করতে হলো।

ইয়ামালের ঐতিহাসিক গোলের ম্যাচে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। সেই সঙ্গে উয়েফা নেশনস লিগের নতুন অভিযানও জয় দিয়ে শুরু করেছে বিশ্বচ্যাম্পিয়নরা।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ