ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আসামের কাজিরাঙায় ট্রাক-মিনিবাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৩!

আসামের কাজিরাঙায় ট্রাক-মিনিবাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৩!
ছবি : সংগৃহীত
ফলো করুন

ভারতের আসাম রাজ্যের কাজিরাঙায় ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী মিনিবাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) কাজিরাঙার রঙাজান এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, মিনিবাসটি বোখাখাত থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাজিরাঙার কাছে রঙাজান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মিনিবাসটি দুমড়েমুচড়ে যায় এবং বেশ কয়েকজন যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে দ্রুত পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন এবং ধ্বংসস্তূপ কেটে আটকে পড়া যাত্রী ও মরদেহ বের করে আনেন।

গোলাঘাট জেলার পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা পিটিআইকে জানান, দুর্ঘটনার পর প্রাথমিকভাবে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও বাসের ভেতরে উদ্ধারকাজ চলার সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়ায়। আহত সাতজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কোহোরা মডেল হাসপাতালে নেওয়া হয়েছে, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনার প্রাথমিক কারণ সম্পর্কে পুলিশ সুপার আরও বলেন, মিনিবাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল এবং কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছাকাছি এলাকায় আরোপিত গতিসীমা লঙ্ঘন করেছিল। দ্রুতগতির কারণে চালক নিয়ন্ত্রণ হারানোয় বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে এই সংঘর্ষ ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে, এই ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এক বিবৃতিতে তিনি বলেন, কাজিরাঙায় মর্মান্তিক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। স্বজন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে পুরো আসাম তাদের পাশে রয়েছে এবং আহতদের দ্রুত সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার। এছাড়া রাজ্যের মন্ত্রী অতুল বরা ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক উদ্ধার ও ত্রাণ তৎপরতা তদারকি করছেন বলেও জানান তিনি।

ট্যাগ : আসাম ভয়াবহ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার১৩
  • ১৩ নভেম্বর ২০২৬
  • ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


আসামের কাজিরাঙায় ট্রাক-মিনিবাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৩!

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

ভারতের আসাম রাজ্যের কাজিরাঙায় ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী মিনিবাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) কাজিরাঙার রঙাজান এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, মিনিবাসটি বোখাখাত থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাজিরাঙার কাছে রঙাজান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মিনিবাসটি দুমড়েমুচড়ে যায় এবং বেশ কয়েকজন যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে দ্রুত পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন এবং ধ্বংসস্তূপ কেটে আটকে পড়া যাত্রী ও মরদেহ বের করে আনেন।

গোলাঘাট জেলার পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা পিটিআইকে জানান, দুর্ঘটনার পর প্রাথমিকভাবে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও বাসের ভেতরে উদ্ধারকাজ চলার সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়ায়। আহত সাতজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কোহোরা মডেল হাসপাতালে নেওয়া হয়েছে, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনার প্রাথমিক কারণ সম্পর্কে পুলিশ সুপার আরও বলেন, মিনিবাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল এবং কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছাকাছি এলাকায় আরোপিত গতিসীমা লঙ্ঘন করেছিল। দ্রুতগতির কারণে চালক নিয়ন্ত্রণ হারানোয় বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে এই সংঘর্ষ ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে, এই ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এক বিবৃতিতে তিনি বলেন, কাজিরাঙায় মর্মান্তিক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। স্বজন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে পুরো আসাম তাদের পাশে রয়েছে এবং আহতদের দ্রুত সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার। এছাড়া রাজ্যের মন্ত্রী অতুল বরা ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক উদ্ধার ও ত্রাণ তৎপরতা তদারকি করছেন বলেও জানান তিনি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ