ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্ব আর ১৯৪৫ সালে নেই, নিরাপত্তা পরিষদের সংস্কার জরুরি: খলিলুর

ছবি : সংগৃহীত
ফলো করুন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও এর কাঠামোর জরুরি সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, নিরাপত্তা পরিষদ সংস্কার প্রক্রিয়ায় সদস্যরাষ্ট্রগুলো নীতিগতভাবে সম্মত হয়েছে এবং কীভাবে সবার কাছে গ্রহণযোগ্য উপায়ে এই সংস্কার করা যায়, সেই পথ খুঁজে বের করার চেষ্টা চলছে। তাঁর মতে, আজ যদি জাতিসংঘকে ভেঙে দেওয়া হয়, তবে আগামীকাল আবারও নতুন করে একই ধরনের একটি সংস্থা গড়ে তুলতে হবে; তাই সংস্থাটির কার্যকারিতা বাড়ানো এবং মানুষের আস্থা পুনর্গঠনই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ‘কপ৩১’-এর ফাঁকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের সাক্ষাৎকার অনুষ্ঠান ‘ওয়ান অন ওয়ান’-এ এসব কথা বলেন তিনি। সাক্ষাৎকারে নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা, সংস্থাটির সংস্কার, আন্তর্জাতিক আইন, রোহিঙ্গা মামলা এবং নতুন মহাসচিব নিয়োগের প্রক্রিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন ড. খলিলুর রহমান।

ফিলিস্তিন ইস্যুসহ বিভিন্ন আন্তর্জাতিক সংকটে স্থায়ী সদস্যদের বারবার ভেটো ক্ষমতা প্রয়োগ এবং জাতিসংঘের প্রাসঙ্গিকতা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘ সনদ অনুযায়ী আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রধান দায়িত্ব নিরাপত্তা পরিষদের। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তারা ঐকমত্যে পৌঁছাতে না পারায় বিভিন্ন সংঘাত অব্যাহত রয়েছে। তবে নিরাপত্তা পরিষদের কোনো সদস্য ভেটো প্রয়োগ করলে বিষয়টি সাধারণ পরিষদে আলোচনা করা হয় এবং স্বচ্ছতা নিশ্চিত করতে চলতি বছর তিনি এ ধরনের দুটি আলোচনা আয়োজন করেছেন বলে জানান।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ‘বিশ্ব কেবল পাঁচটি দেশের নয়’ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে খলিলুর রহমান বলেন, বিশ্ব এখন আর ১৯৪৫ সালের অবস্থানে নেই। সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তিনি নিরাপত্তা পরিষদ সংস্কারবিষয়ক আন্তসরকার আলোচনা তদারক করছেন এবং এর সহসভাপতিদের পুনর্নিয়োগ দিয়েছেন। তিনি বলেন, তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আফ্রিকা মহাদেশের প্রতি দীর্ঘদিনের ঐতিহাসিক অবিচারের অবসান ঘটানো। আফ্রিকাকে কেবল আলোচনার বিষয়বস্তু করে না রেখে সিদ্ধান্ত গ্রহণের টেবিলে আনতে হবে। তবে পরিষদের গঠনে যেকোনো পরিবর্তনের জন্য জাতিসংঘ সনদ সংশোধন ও স্থায়ী সদস্যদের সম্মতি প্রয়োজন হওয়ায় এই পরিবর্তন ধাপে ধাপে হবে বলে তিনি উল্লেখ করেন।

আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রতিকার প্রসঙ্গে সাধারণ পরিষদের সভাপতি বলেন, এর জন্য জাতিসংঘের অবিচ্ছেদ্য অংশ হিসেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রয়েছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, আগামী ১৯ নভেম্বর রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলার রায় দেবেন এই আদালত।

জাতিসংঘের মাঠপর্যায়ের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে তিনি কঙ্গো সফরের অভিজ্ঞতা এবং বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীবিষয়ক উচ্চপর্যায়ের প্রতিনিধি হিসেবে কাজ করার স্মৃতিচারণ করেন। তিনি জানান, তীব্র অর্থসংকটের মধ্যেও বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিম জাতীয় প্রতিষ্ঠান ও শরণার্থী শিবিরের মানুষদের যুক্ত করে সেবা কার্যক্রম অব্যাহত রেখেছিল এবং কিছু ক্ষেত্রে সেবার মানও উন্নত হয়েছিল।

সাক্ষাৎকারের শেষ দিকে জাতিসংঘের নতুন মহাসচিব নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে ড. খলিলুর রহমান জানান, নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ মহাসচিব নিয়োগ করে। এবার এ পদের জন্য বেশ কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রার্থীদের সঙ্গে সদস্যরাষ্ট্রগুলোর সরাসরি মতবিনিময়ের আয়োজন তিনি এরই মধ্যে সম্পন্ন করেছেন। আগামী ১ জানুয়ারি থেকে যাতে নতুন মহাসচিব দায়িত্ব নিতে পারেন, সে জন্য নিরাপত্তা পরিষদ আগামী ছয় সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ট্যাগ : ড. খলিলুর রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার১৩
  • ১৩ নভেম্বর ২০২৬
  • ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বিশ্ব আর ১৯৪৫ সালে নেই, নিরাপত্তা পরিষদের সংস্কার জরুরি: খলিলুর

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও এর কাঠামোর জরুরি সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, নিরাপত্তা পরিষদ সংস্কার প্রক্রিয়ায় সদস্যরাষ্ট্রগুলো নীতিগতভাবে সম্মত হয়েছে এবং কীভাবে সবার কাছে গ্রহণযোগ্য উপায়ে এই সংস্কার করা যায়, সেই পথ খুঁজে বের করার চেষ্টা চলছে। তাঁর মতে, আজ যদি জাতিসংঘকে ভেঙে দেওয়া হয়, তবে আগামীকাল আবারও নতুন করে একই ধরনের একটি সংস্থা গড়ে তুলতে হবে; তাই সংস্থাটির কার্যকারিতা বাড়ানো এবং মানুষের আস্থা পুনর্গঠনই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ‘কপ৩১’-এর ফাঁকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের সাক্ষাৎকার অনুষ্ঠান ‘ওয়ান অন ওয়ান’-এ এসব কথা বলেন তিনি। সাক্ষাৎকারে নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা, সংস্থাটির সংস্কার, আন্তর্জাতিক আইন, রোহিঙ্গা মামলা এবং নতুন মহাসচিব নিয়োগের প্রক্রিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন ড. খলিলুর রহমান।

ফিলিস্তিন ইস্যুসহ বিভিন্ন আন্তর্জাতিক সংকটে স্থায়ী সদস্যদের বারবার ভেটো ক্ষমতা প্রয়োগ এবং জাতিসংঘের প্রাসঙ্গিকতা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘ সনদ অনুযায়ী আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রধান দায়িত্ব নিরাপত্তা পরিষদের। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তারা ঐকমত্যে পৌঁছাতে না পারায় বিভিন্ন সংঘাত অব্যাহত রয়েছে। তবে নিরাপত্তা পরিষদের কোনো সদস্য ভেটো প্রয়োগ করলে বিষয়টি সাধারণ পরিষদে আলোচনা করা হয় এবং স্বচ্ছতা নিশ্চিত করতে চলতি বছর তিনি এ ধরনের দুটি আলোচনা আয়োজন করেছেন বলে জানান।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ‘বিশ্ব কেবল পাঁচটি দেশের নয়’ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে খলিলুর রহমান বলেন, বিশ্ব এখন আর ১৯৪৫ সালের অবস্থানে নেই। সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তিনি নিরাপত্তা পরিষদ সংস্কারবিষয়ক আন্তসরকার আলোচনা তদারক করছেন এবং এর সহসভাপতিদের পুনর্নিয়োগ দিয়েছেন। তিনি বলেন, তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আফ্রিকা মহাদেশের প্রতি দীর্ঘদিনের ঐতিহাসিক অবিচারের অবসান ঘটানো। আফ্রিকাকে কেবল আলোচনার বিষয়বস্তু করে না রেখে সিদ্ধান্ত গ্রহণের টেবিলে আনতে হবে। তবে পরিষদের গঠনে যেকোনো পরিবর্তনের জন্য জাতিসংঘ সনদ সংশোধন ও স্থায়ী সদস্যদের সম্মতি প্রয়োজন হওয়ায় এই পরিবর্তন ধাপে ধাপে হবে বলে তিনি উল্লেখ করেন।

আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রতিকার প্রসঙ্গে সাধারণ পরিষদের সভাপতি বলেন, এর জন্য জাতিসংঘের অবিচ্ছেদ্য অংশ হিসেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রয়েছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, আগামী ১৯ নভেম্বর রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলার রায় দেবেন এই আদালত।

জাতিসংঘের মাঠপর্যায়ের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে তিনি কঙ্গো সফরের অভিজ্ঞতা এবং বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীবিষয়ক উচ্চপর্যায়ের প্রতিনিধি হিসেবে কাজ করার স্মৃতিচারণ করেন। তিনি জানান, তীব্র অর্থসংকটের মধ্যেও বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিম জাতীয় প্রতিষ্ঠান ও শরণার্থী শিবিরের মানুষদের যুক্ত করে সেবা কার্যক্রম অব্যাহত রেখেছিল এবং কিছু ক্ষেত্রে সেবার মানও উন্নত হয়েছিল।

সাক্ষাৎকারের শেষ দিকে জাতিসংঘের নতুন মহাসচিব নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে ড. খলিলুর রহমান জানান, নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ মহাসচিব নিয়োগ করে। এবার এ পদের জন্য বেশ কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রার্থীদের সঙ্গে সদস্যরাষ্ট্রগুলোর সরাসরি মতবিনিময়ের আয়োজন তিনি এরই মধ্যে সম্পন্ন করেছেন। আগামী ১ জানুয়ারি থেকে যাতে নতুন মহাসচিব দায়িত্ব নিতে পারেন, সে জন্য নিরাপত্তা পরিষদ আগামী ছয় সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ