ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

'আমরা রাজপথেই আছি ও থাকব': সংসদীয় সভায় তারেক রহমান

'আমরা রাজপথেই আছি ও থাকব': সংসদীয় সভায় তারেক রহমান
ছবি : সংগৃহীত
ফলো করুন

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে সরকার। সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উঠলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর পূর্বে সংসদের সরকারি দলীয় সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী সাংগঠনিক ও রাজনৈতিক সতর্কবার্তা প্রদান করেন। সভায় উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্রের বরাতে জানা যায়, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রধানমন্ত্রী সরাসরি কোনো বক্তব্য না দিলেও উপস্থিত সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, “বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।”

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে শেখ হাসিনা সম্প্রতি বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার ইচ্ছার কথা প্রকাশ করেন। একই সঙ্গে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে তাঁর পক্ষে লন্ডনভিত্তিক আইন সংস্থা ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর আবেদন জানিয়েছে বলে খবরে প্রকাশ পায়। বিএনপির সংসদীয় দলের বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার এ দেশে ফেরার বিষয়টি সংক্ষিপ্ত আলোচনায় উঠলে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, দুই দেশের মধ্যে একটি আনুষ্ঠানিক প্রত্যর্পণ চুক্তি বিদ্যমান রয়েছে। ফলে এ ক্ষেত্রে নির্ধারিত বিধি, আন্তর্জাতিক আইন ও প্রচলিত কূটনৈতিক প্রথা অনুসরণ করেই সরকার আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

এর আগে সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের খবরের সত্যতা এবং এর পেছনে কোনো আইনি ভিত্তি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি আবেদনের বিষয়টিকে ‘চরম হাস্যকর’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে চান, তবে তাঁর জন্য নির্দিষ্ট আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। নতুন পাসপোর্ট তৈরি করে সাধারণ নাগরিকের মতো দেশে ফেরার কোনো সুযোগ তাঁর নেই। প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা চাইলে ভারত সরকারকে তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানাতে পারেন এবং দেশে এসে আত্মসমর্পণ করে আদালতে দণ্ড ভোগ করতে পারেন।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


'আমরা রাজপথেই আছি ও থাকব': সংসদীয় সভায় তারেক রহমান

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে সরকার। সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উঠলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর পূর্বে সংসদের সরকারি দলীয় সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী সাংগঠনিক ও রাজনৈতিক সতর্কবার্তা প্রদান করেন। সভায় উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্রের বরাতে জানা যায়, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রধানমন্ত্রী সরাসরি কোনো বক্তব্য না দিলেও উপস্থিত সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, “বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।”

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে শেখ হাসিনা সম্প্রতি বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার ইচ্ছার কথা প্রকাশ করেন। একই সঙ্গে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে তাঁর পক্ষে লন্ডনভিত্তিক আইন সংস্থা ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর আবেদন জানিয়েছে বলে খবরে প্রকাশ পায়। বিএনপির সংসদীয় দলের বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার এ দেশে ফেরার বিষয়টি সংক্ষিপ্ত আলোচনায় উঠলে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, দুই দেশের মধ্যে একটি আনুষ্ঠানিক প্রত্যর্পণ চুক্তি বিদ্যমান রয়েছে। ফলে এ ক্ষেত্রে নির্ধারিত বিধি, আন্তর্জাতিক আইন ও প্রচলিত কূটনৈতিক প্রথা অনুসরণ করেই সরকার আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

এর আগে সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের খবরের সত্যতা এবং এর পেছনে কোনো আইনি ভিত্তি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি আবেদনের বিষয়টিকে ‘চরম হাস্যকর’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে চান, তবে তাঁর জন্য নির্দিষ্ট আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। নতুন পাসপোর্ট তৈরি করে সাধারণ নাগরিকের মতো দেশে ফেরার কোনো সুযোগ তাঁর নেই। প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা চাইলে ভারত সরকারকে তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানাতে পারেন এবং দেশে এসে আত্মসমর্পণ করে আদালতে দণ্ড ভোগ করতে পারেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ