ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘আমার দুধের বাচ্চাকে কেন ভিকটিম ব্লেমিং করা হচ্ছে’

অপ্রতিমের মা নাহিদা বেগম

‘আমার দুধের বাচ্চাকে কেন ভিকটিম ব্লেমিং করা হচ্ছে’
ছবি : সংগৃহিত
ফলো করুন

ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচার চালানোর অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন তার মা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগম।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতারা অপ্রতিমের মা-বাবার সঙ্গে দেখা করতে তাদের বাসায় গেলে এ বিষয়ে কথা বলেন নাহিদা বেগম।

তিনি বলেন, ‘আমার দুধের শিশু, তাকে ব্লেমিং করা আমি কোনো দিন মেনে নেব না। আমার দুধের বাচ্চা, আমার ছেলে বোঝে না। তাকে মিষ্টি মিষ্টি কথা বলে, দীর্ঘদিন সময় নিয়ে তাকে বন্ধু বানিয়ে, সবার কাছে ভিকটিম বানিয়ে দিয়ে বলছে, “দেখো, ও আমাদেরই একজন সদস্য, ও আমাদের সঙ্গে খেলছে, ওর কারণে ও মরে গেছে”—আমি কিন্তু সেটা মানব না।’

বিভিন্ন ফেসবুক আইডি থেকে তার ছেলেকে নিয়ে নানা ধরনের বক্তব্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদা বেগম।

তিনি বলেন, ‘আমার দুধের বাচ্চাকে কেন ভিকটিম ব্লেমিং করা হচ্ছে।’

নাহিদা বেগমের ভাষ্য, ২০২৫ সালের শুরুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্বে থাকার সময় তিনি মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন এবং কয়েকজনকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। সেই ঘটনার জেরে তার ছেলেকে লক্ষ্যবস্তু করা হয়ে থাকলে তা মেনে নেবেন না বলেও জানান তিনি।

ছেলের হত্যার সুষ্ঠু বিচার দাবি করে নাহিদা বেগম বলেন, ‘আমি শুধু আমার ছেলের জন্য বিচার চাই না। যারা আমার ছেলেকে হত্যা করেছে, তারা জেল থেকে বের হলে আরও কত বাচ্চার জীবন নেবে, কত বাচ্চার জীবন ধ্বংস করবে—সেটা নিয়েও আমি চিন্তিত। আমি চাই, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক।’

মঙ্গলবার রাতে অপ্রতিমের মা-বাবার সঙ্গে দেখা করতে তাদের বাসায় যান কুমিল্লা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কাইমুল হক। বুধবার (২৩ সেপ্টেম্বর) তিনি জানান, পরিবারের প্রতি সমবেদনা জানাতেই আইনজীবী নেতারা সেখানে গিয়েছিলেন।

কাইমুল হকের ভাষ্য অনুযায়ী, নাহিদা বেগম তাদের জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপ্রতিমের চলাফেরা নিয়ে নানা নেতিবাচক তথ্য প্রচার করা হচ্ছে। সন্তান হারানোর শোকের মধ্যে এসব প্রচার পরিবারটিকে আরও কষ্ট দিচ্ছে বলে জানান তিনি।

এদিকে অপ্রতিম হত্যা মামলার আসামিদের পক্ষে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য আইনি লড়াইয়ে অংশ নেবেন না বলে মৌখিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আইনজীবী সমিতির নেতাদের মতবিনিময় শেষে সমিতির সভাপতি মো. শহীদুল্লাহ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে মৌখিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, আইনজীবী সমিতির কেউ অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে লড়বেন না।’

তবে এটি কোনো আনুষ্ঠানিক লিখিত সিদ্ধান্ত নয় বলে জানান মো. শহীদুল্লাহ। একই সঙ্গে আসামিদের আইনগত অধিকার নিশ্চিত করতে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্রীয়ভাবে আইনজীবী নিয়োগের সুযোগ থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম শরীফুল করীম, সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ বেলাল উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শহীদুল্লাহ, পিপি কাইমুল হক ও জিপি তারেক আবদুল্লাহসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : সামাজিক যোগাযোগমাধ্যম কুমিল্লা বিশ্ববিদ্যালয় অপ্রতিম হত্যা

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

‘আমার দুধের বাচ্চাকে কেন ভিকটিম ব্লেমিং করা হচ্ছে’

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ