ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

ফাইল ছবি
ফলো করুন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়িয়েছে সরকার। নতুন হিসাবে প্রতি কিলোমিটারে ভাড়া ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন ভাড়ার হার নির্ধারণ করা হয়।

নতুন হার অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ডিজেলচালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে। আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ক্ষেত্রে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারের ভাড়া হবে ২ টাকা ৪০ পয়সা।

এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

তবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে সর্বনিম্ন ভাড়ায় কোনো পরিবর্তন আনা হয়নি। আগের মতোই বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা থাকবে।

নতুন ভাড়ার হার শুধু ডিজেলচালিত বাস ও মিনিবাসের জন্য প্রযোজ্য হবে। গ্যাসচালিত যানবাহনের ক্ষেত্রে এই বর্ধিত ভাড়া নেওয়া যাবে না বলে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে।

কোনো বাস বা মিনিবাসে যাত্রীদের আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে বিআরটিএ অনুমোদিত আসনসংখ্যা কমিয়ে পুনর্বিন্যাস করা হলে ভাড়াও আনুপাতিকভাবে পুনর্নির্ধারণ করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট রুট পারমিট কর্তৃপক্ষ অথবা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির অনুমোদন নিতে হবে।

একই সঙ্গে প্রতিটি বাস ও মিনিবাসের যাত্রীদের চোখে পড়ে এমন স্থানে সরকার নির্ধারিত নতুন ভাড়ার তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

এর আগে জ্বালানি তেলের দাম বাড়ার পর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিটি সার্ভিসের বাসে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা এবং দূরপাল্লার বাসে ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। তবে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তে সব শ্রেণিতে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে।

নতুন ভাড়ার হার কার্যকর হওয়ার সঙ্গে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণসংক্রান্ত আগের প্রজ্ঞাপন ও আদেশ বাতিল করা হয়েছে।

ট্যাগ : বিআরটিএ গণপরিবহন বাসভাড়া

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ