ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রানি মুখার্জির মায়ের শেষকৃত্যে বলিউড তারকারা

ছবি : সংগৃহিত
ফলো করুন

বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জির শেষকৃত্যে অংশ নিয়েছেন ভারতের চলচ্চিত্র অঙ্গনের বহু তারকা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ৭৫ বছর বয়সে মারা যান তিনি।

মায়ের মৃত্যুতে শোকাহত রানি মুখার্জি ও তার পরিবারের পক্ষ থেকে এ কঠিন সময়ে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। কৃষ্ণা মুখার্জির মৃত্যুর কারণ এখনো প্রকাশ্যে জানানো হয়নি।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মুম্বাইয়ে রানি মুখার্জির বাড়িতে বলিউডের অনেক পরিচিত মুখ উপস্থিত হন। পরে জুহুর পবন হংস শ্মশানে কৃষ্ণা মুখার্জির শেষকৃত্য সম্পন্ন হয়।

তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন শাহরুখ খান ও গৌরি খান, আমির খান ও গৌরি স্প্র্যাট, আলিয়া ভাট, অনিল কাপুর, ফারহান আখতার, কবির খান, অয়ন মুখার্জি, করণ জোহর, শিল্পা শেঠি, অপূর্ব মেহতা ও আশুতোষ গোয়ারিকরসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকে। শেষকৃত্য উপলক্ষে শ্মশান এলাকায় নিরাপত্তাও জোরদার করা হয়।

কৃষ্ণা মুখার্জি নিজেও চলচ্চিত্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত একটি পরিবারের সদস্য ছিলেন। তার স্বামী ছিলেন চলচ্চিত্র নির্মাতা রাম মুখার্জি। ২০১৭ সালে মারা যান তিনি।

মুম্বাইয়ের ফিল্মালয়া স্টুডিও প্রতিষ্ঠায় রাম মুখার্জির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তার পরিচালিত সিনেমার মধ্যে রয়েছে ১৯৬০ সালের ‘হাম হিন্দুস্তানি’ ও ১৯৬৪ সালের ‘লিডার’। ‘লিডার’ সিনেমায় অভিনয় করেছিলেন দিলীপ কুমার ও বৈজয়ন্তীমালা।

রাম ও কৃষ্ণা মুখার্জি দম্পতির দুই সন্তান। তাদের মেয়ে বলিউড অভিনেত্রী রানি মুখার্জি এবং ছেলে চলচ্চিত্র প্রযোজক রাজা মুখার্জি।

চলচ্চিত্র পরিবারের সদস্য হওয়ার পাশাপাশি সংগীতেও কৃষ্ণা মুখার্জির সম্পৃক্ততা ছিল। ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘তিসরি আঁখ’ সিনেমার ‘ইদ কে দিন গলে মিল লে রাজা’ গানে প্লেব্যাক করেছিলেন তিনি।

ট্যাগ : বলিউড রানি মুখার্জি

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

রানি মুখার্জির মায়ের শেষকৃত্যে বলিউড তারকারা

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ