ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদির উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ

ছবি : সংগৃহিত
ফলো করুন

সৌদি আরবের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশের অংশগ্রহণ ও সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। বিশেষ করে প্রকল্প প্রণয়ন, অবকাঠামো নির্মাণ এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে বাংলাদেশ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএবিসিসিআই) সভাপতি আশরাফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠকে তিনি এ আগ্রহের কথা জানান।

বৈঠকে সৌদি আরবের ভিশন ২০৩০, ওয়ার্ল্ড এক্সপো ২০৩০ এবং ফিফা বিশ্বকাপ ২০৩৪ সামনে রেখে দেশটিতে চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। এসব আয়োজন ঘিরে অবকাঠামো, উৎপাদন ও বিভিন্ন সেবা খাতে বাংলাদেশের অংশগ্রহণের নতুন সুযোগ তৈরি হতে পারে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

এসএবিসিসিআই সভাপতি আশরাফুল হক চৌধুরী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় ড. আবদুল মঈন খানকে সংগঠনের সদস্য ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে অভিনন্দন জানান।

বৈঠকে জানানো হয়, আগামী মাসে সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, জেদ্দা, মক্কা ও মদিনায় ‘বাংলাদেশ ট্রেড প্রমোশন মিশন অ্যান্ড প্রোডাক্ট ক্যাটালগ শো’ আয়োজনের পরিকল্পনা করেছে এসএবিসিসিআই।

এই উদ্যোগের অংশ হিসেবে সৌদি আরবের বিভিন্ন চেম্বার অব কমার্সের প্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক এবং মতবিনিময় করা হবে। পাশাপাশি বাংলাদেশের ১০টি গুরুত্বপূর্ণ খাতের পণ্য ও সেবা প্রদর্শন ও প্রচারের পরিকল্পনা রয়েছে।

ড. আবদুল মঈন খান আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সৌদি আরবের বাজারে বাংলাদেশি পণ্য ও সেবার পরিচিতি বাড়ানোর পাশাপাশি দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণে ভূমিকা রাখবে।

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ককে আরও বিস্তৃত করার প্রত্যাশার কথাও সম্প্রতি জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী। মঙ্গলবার সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবসের অনুষ্ঠানে তিনি দুই দেশের সম্পর্ককে ভবিষ্যতে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করার প্রত্যাশা প্রকাশ করেন।

ট্যাগ : বাংলাদেশ সৌদি আরব সৌদি ভিশন ২০৩০

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সৌদির উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ