ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি
ছবি : সংগৃহিত
ফলো করুন

মৎস্য অধিদপ্তরের সিদ্ধান্তে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে। ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তিপত্র (এনওসি) বাতিল করায় আমদানি কার্যক্রম থমকে গেছে। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সই করা এক চিঠিতে এনওসি বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

বেনাপোল বন্দর ইমপোর্টার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি আমিনুল হক জানান, এনওসি বাতিলের বিষয়ে মৎস্য অধিদপ্তরের চিঠি তারা পেয়েছেন। আকস্মিকভাবে আমদানি বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলে জানান তিনি।

তবে কী কারণে একসঙ্গে ১০৩টি এনওসি বাতিল করা হয়েছে, সে বিষয়ে মৎস্য অধিদপ্তরের চিঠিতে বিস্তারিত কারণ উল্লেখ করা হয়নি।

সংশ্লিষ্টদের কেউ কেউ ধারণা করছেন, আমদানি করা ভারতীয় ইলিশ দেশীয় বা পদ্মার ইলিশ হিসেবে বিক্রি ঠেকানো, আমদানিতে মূল্য কম দেখানোর মাধ্যমে অর্থ পাচারের সম্ভাবনা রোধ এবং দেশীয় ইলিশ উৎপাদন ও বাজারকে উৎসাহিত করার বিষয়টি এ সিদ্ধান্তের পেছনে থাকতে পারে। তবে এসব সম্ভাব্য কারণের বিষয়ে মৎস্য অধিদপ্তরের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আমদানিকারক জিয়াউর রহমান বলেন, আকস্মিক এ সিদ্ধান্তে ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। সীমান্তের ওপারে আগে থেকেই কেনা ও গুদামজাত করা ইলিশ এখন সেখানে কম দামে বিক্রি করতে হতে পারে। পাশাপাশি আমদানির জন্য ইতোমধ্যে ব্যয় করা বিভিন্ন অফেরতযোগ্য খরচও লোকসানের পরিমাণ বাড়াবে বলে জানান তিনি।

বেনাপোল স্থলবন্দরের কোয়ারেন্টিন পরিদর্শক আশওয়াদুল আলমও ১০৩টি এনওসি বাতিলের নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নির্দেশনা অনুযায়ী বন্দর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সিদ্ধান্তটি কার্যকর করছে বলে জানান তিনি।

বন্দর সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত জুলাই ও আগস্টে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে মোট ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি করা হয়েছিল। আমদানি করা এসব ইলিশের আনুমানিক মূল্য ছিল প্রায় ৬ কোটি ৪৩ লাখ টাকা।

ট্যাগ : ইলিশ বেনাপোল স্থলবন্দর মৎস্য অধিদপ্তর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার৭
  • ০৭ নভেম্বর ২০২৬
  • ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মৎস্য অধিদপ্তরের সিদ্ধান্তে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে। ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তিপত্র (এনওসি) বাতিল করায় আমদানি কার্যক্রম থমকে গেছে। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সই করা এক চিঠিতে এনওসি বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

বেনাপোল বন্দর ইমপোর্টার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি আমিনুল হক জানান, এনওসি বাতিলের বিষয়ে মৎস্য অধিদপ্তরের চিঠি তারা পেয়েছেন। আকস্মিকভাবে আমদানি বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলে জানান তিনি।

তবে কী কারণে একসঙ্গে ১০৩টি এনওসি বাতিল করা হয়েছে, সে বিষয়ে মৎস্য অধিদপ্তরের চিঠিতে বিস্তারিত কারণ উল্লেখ করা হয়নি।

সংশ্লিষ্টদের কেউ কেউ ধারণা করছেন, আমদানি করা ভারতীয় ইলিশ দেশীয় বা পদ্মার ইলিশ হিসেবে বিক্রি ঠেকানো, আমদানিতে মূল্য কম দেখানোর মাধ্যমে অর্থ পাচারের সম্ভাবনা রোধ এবং দেশীয় ইলিশ উৎপাদন ও বাজারকে উৎসাহিত করার বিষয়টি এ সিদ্ধান্তের পেছনে থাকতে পারে। তবে এসব সম্ভাব্য কারণের বিষয়ে মৎস্য অধিদপ্তরের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আমদানিকারক জিয়াউর রহমান বলেন, আকস্মিক এ সিদ্ধান্তে ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। সীমান্তের ওপারে আগে থেকেই কেনা ও গুদামজাত করা ইলিশ এখন সেখানে কম দামে বিক্রি করতে হতে পারে। পাশাপাশি আমদানির জন্য ইতোমধ্যে ব্যয় করা বিভিন্ন অফেরতযোগ্য খরচও লোকসানের পরিমাণ বাড়াবে বলে জানান তিনি।

বেনাপোল স্থলবন্দরের কোয়ারেন্টিন পরিদর্শক আশওয়াদুল আলমও ১০৩টি এনওসি বাতিলের নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নির্দেশনা অনুযায়ী বন্দর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সিদ্ধান্তটি কার্যকর করছে বলে জানান তিনি।

বন্দর সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত জুলাই ও আগস্টে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে মোট ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি করা হয়েছিল। আমদানি করা এসব ইলিশের আনুমানিক মূল্য ছিল প্রায় ৬ কোটি ৪৩ লাখ টাকা।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ