ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পোল্যান্ডের ক্রাকো শহরে বন্দুক হামলায় নিহত ৫, আহত ১০

পোল্যান্ডের ক্রাকো শহরে বন্দুক হামলায় নিহত ৫, আহত ১০
ছবি : সংগৃহীত
ফলো করুন

পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় ঐতিহাসিক শহর ক্রাকোর ব্যস্ততম কেন্দ্রে এক ভয়াবহ বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। স্থানীয় সময় শনিবার (৭ নভেম্বর ২০২৬) দুপুর ৩টার দিকে ক্রাকোর প্রধান মার্কেট স্কয়ারের সংলগ্ন এলাকায় এ রক্তক্ষয়ী ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক বার্তা সংস্থা আনাদোলু নিশ্চিত করেছে। হামলার শিকার এই অঞ্চলটি পোল্যান্ডের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত।

পোলিশ গণমাধ্যম টিভিএন২৪ দেশটির ফায়ার সার্ভিসের বরাত দিয়ে হতাহতের এই সংখ্যা প্রকাশ করে। দেশটির রেডিও আরএমএফ এফএমের এক প্রতিবেদনে জানানো হয়, একটি গাড়িতে অবস্থান করা অজ্ঞাত বন্দুকধারীরা স্লাভকোভস্কা স্ট্রিট দিয়ে প্রধান চত্বরের দিকে যাওয়ার সময় পথচারী ও সাধারণ মানুষের ওপর অতর্কিত ও এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। আকস্মিক এই গুলিবর্ষণে একটি স্থানীয় ব্যবসায়ী দোকান এবং চত্বর দিয়ে অতিক্রম করা একটি যাত্রীবাহী ট্রাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

হামলার খবর পাওয়ামাত্রই পুলিশ ও জরুরি উদ্ধারকারী দলের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গুরুতর আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠাতে প্রধান চত্বরে সরাসরি একটি এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টার অবতরণ করানো হয়। উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে নিকটস্থ বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরিত করেন।

ঘটনার পরপরই পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা ও পুলিশ ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিক মাঠপর্যায়ের পরিস্থিতি ও তদন্তের অগ্রগতির বিষয়ে তাঁকে অবহিত রাখছে। তবে হামলাকারীদের সুনির্দিষ্ট পরিচয় এবং হামলার মূল উদ্দেশ্য কী ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার নেপথ্য কারণ উদঘাটনে বিস্তারিত অনুসন্ধান চলছে।

সূত্র: আনাদোলু

ট্যাগ : বন্দুক হামলা পোল্যান্ড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার৭
  • ০৭ নভেম্বর ২০২৬
  • ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


পোল্যান্ডের ক্রাকো শহরে বন্দুক হামলায় নিহত ৫, আহত ১০

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় ঐতিহাসিক শহর ক্রাকোর ব্যস্ততম কেন্দ্রে এক ভয়াবহ বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। স্থানীয় সময় শনিবার (৭ নভেম্বর ২০২৬) দুপুর ৩টার দিকে ক্রাকোর প্রধান মার্কেট স্কয়ারের সংলগ্ন এলাকায় এ রক্তক্ষয়ী ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক বার্তা সংস্থা আনাদোলু নিশ্চিত করেছে। হামলার শিকার এই অঞ্চলটি পোল্যান্ডের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত।

পোলিশ গণমাধ্যম টিভিএন২৪ দেশটির ফায়ার সার্ভিসের বরাত দিয়ে হতাহতের এই সংখ্যা প্রকাশ করে। দেশটির রেডিও আরএমএফ এফএমের এক প্রতিবেদনে জানানো হয়, একটি গাড়িতে অবস্থান করা অজ্ঞাত বন্দুকধারীরা স্লাভকোভস্কা স্ট্রিট দিয়ে প্রধান চত্বরের দিকে যাওয়ার সময় পথচারী ও সাধারণ মানুষের ওপর অতর্কিত ও এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। আকস্মিক এই গুলিবর্ষণে একটি স্থানীয় ব্যবসায়ী দোকান এবং চত্বর দিয়ে অতিক্রম করা একটি যাত্রীবাহী ট্রাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

হামলার খবর পাওয়ামাত্রই পুলিশ ও জরুরি উদ্ধারকারী দলের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গুরুতর আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠাতে প্রধান চত্বরে সরাসরি একটি এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টার অবতরণ করানো হয়। উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে নিকটস্থ বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরিত করেন।

ঘটনার পরপরই পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা ও পুলিশ ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিক মাঠপর্যায়ের পরিস্থিতি ও তদন্তের অগ্রগতির বিষয়ে তাঁকে অবহিত রাখছে। তবে হামলাকারীদের সুনির্দিষ্ট পরিচয় এবং হামলার মূল উদ্দেশ্য কী ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার নেপথ্য কারণ উদঘাটনে বিস্তারিত অনুসন্ধান চলছে।

সূত্র: আনাদোলু


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ