ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় শনিবার (৭ নভেম্বর) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক আছে। আগামী রোববার সকাল থেকে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম আবার শুরু হবে।বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, সরকারি ছুটির কারণে শনিবার বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে যাত্রী পারাপারে কোনো বিঘ্ন নেই।বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি থাকায় বন্দরের আমদানি-রপ্তানি এবং কাস্টমসের কার্যক্রম বন্ধ রয়েছে। এ বিষয়ে আগেই পেট্রাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের অবহিত করা হয়েছিল। রোববার সকাল থেকে পুনরায় সব কার্যক্রম চালু হবে।ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, শারদীয় দুর্গাপূজার ছুটি শেষ হওয়ার পর শনিবার বাংলাদেশের সরকারি ছুটি এবং সোমবার ভারতে দীপাবলি বা কালীপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।এদিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, সরকারি ছুটির কারণে পণ্য পরিবহন বন্ধ থাকলেও ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ