ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জনদুর্ভোগ বিবেচনায় সীমিত হারে ভাড়া বাড়ানো হয়েছে: সড়কমন্ত্রী

ফাইল ছবি
ফলো করুন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে আপাতত ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে নৌযান মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

নতুন হিসাবে প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত লঞ্চে প্রতি কিলোমিটারের ভাড়া ২৩ পয়সা বাড়িয়ে ৩ টাকা ১৮ পয়সা করা হয়েছে। ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়িয়ে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ৭২ পয়সা।

মন্ত্রী জানান, জ্বালানি ও পরিচালন ব্যয় বৃদ্ধির বিষয়টি সামনে রেখে নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি করেছিলেন। তবে যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ এড়াতে সরকার ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

শেখ রবিউল আলম বলেন, ভাড়া বৃদ্ধি সরকারের কাম্য নয়। কিন্তু জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ব্যয় সমন্বয়ের প্রয়োজন হয়েছে। এ ক্ষেত্রে জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় রেখে যতটা সম্ভব সীমিত হারে ভাড়া বাড়ানোর চেষ্টা করা হয়েছে। ভাড়া বৃদ্ধিকে কেন্দ্র করে কোনো ধরনের নৈরাজ্য বা স্বেচ্ছাচারিতা বরদাশত করা হবে না বলেও জানান তিনি।

ট্রেনের ভাড়া প্রসঙ্গে মন্ত্রী জানান, রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভাড়া বাড়ানোর চাপ থাকলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। লোকসান বাড়লেও বর্তমান ভাড়া বহাল রাখার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতে একান্ত প্রয়োজন হলে যৌক্তিক হারে ভাড়া সমন্বয়ের বিষয়টি বিবেচনা করা হবে।

শেখ রবিউল আলম বর্তমানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিএনজিচালিত যানবাহনের ভাড়া নিয়ে তিনি বলেন, সিএনজির দাম বাড়ানো হয়নি। তাই এসব যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

ট্যাগ : গণপরিবহন শেখ রবিউল আলম নৌপরিবহন লঞ্চ ভাড়া

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

জনদুর্ভোগ বিবেচনায় সীমিত হারে ভাড়া বাড়ানো হয়েছে: সড়কমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে আপাতত ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে নৌযান মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

নতুন হিসাবে প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত লঞ্চে প্রতি কিলোমিটারের ভাড়া ২৩ পয়সা বাড়িয়ে ৩ টাকা ১৮ পয়সা করা হয়েছে। ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়িয়ে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ৭২ পয়সা।

মন্ত্রী জানান, জ্বালানি ও পরিচালন ব্যয় বৃদ্ধির বিষয়টি সামনে রেখে নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি করেছিলেন। তবে যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ এড়াতে সরকার ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

শেখ রবিউল আলম বলেন, ভাড়া বৃদ্ধি সরকারের কাম্য নয়। কিন্তু জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ব্যয় সমন্বয়ের প্রয়োজন হয়েছে। এ ক্ষেত্রে জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় রেখে যতটা সম্ভব সীমিত হারে ভাড়া বাড়ানোর চেষ্টা করা হয়েছে। ভাড়া বৃদ্ধিকে কেন্দ্র করে কোনো ধরনের নৈরাজ্য বা স্বেচ্ছাচারিতা বরদাশত করা হবে না বলেও জানান তিনি।

ট্রেনের ভাড়া প্রসঙ্গে মন্ত্রী জানান, রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভাড়া বাড়ানোর চাপ থাকলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। লোকসান বাড়লেও বর্তমান ভাড়া বহাল রাখার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতে একান্ত প্রয়োজন হলে যৌক্তিক হারে ভাড়া সমন্বয়ের বিষয়টি বিবেচনা করা হবে।

শেখ রবিউল আলম বর্তমানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিএনজিচালিত যানবাহনের ভাড়া নিয়ে তিনি বলেন, সিএনজির দাম বাড়ানো হয়নি। তাই এসব যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ