ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নৈরাজ্য-সন্ত্রাসের অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশে নৈরাজ্য, সন্ত্রাস কিংবা অস্থিতিশীলতা তৈরির যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, জনগণকে ভয় দেখিয়ে দেশের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত করার সুযোগ কাউকে দেওয়া হবে না।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ শহরের কালিবাড়ী মোড়সংলগ্ন এলাকায় জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগ তুলে এ কর্মসূচির আয়োজন করে কিশোরগঞ্জ জেলা বিএনপি।

সমাবেশে ইয়াসের খান চৌধুরী বলেন, বিএনপি দীর্ঘদিন রাজপথে গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে আন্দোলন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলেও দাবি করেন তিনি।

আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে তথ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার যেকোনো প্রচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ বিষয়ে ঐক্যবদ্ধ রয়েছেন বলেও জানান তিনি।

সাম্প্রতিক বাসে অগ্নিসংযোগের প্রসঙ্গ টেনে ইয়াসের খান বলেন, সহিংসতার মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে কোনো পক্ষ তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবে না। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিচারের প্রসঙ্গে তিনি বলেন, অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। এ সময় তিনি পলাতকদের দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানান।

সমাবেশের আগে শহরের রথখলা এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কালিবাড়ী মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে আরও বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন। কর্মসূচিতে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, ইয়াসের খান চৌধুরী বর্তমানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। পাশাপাশি কিশোরগঞ্জ ও জামালপুর জেলার সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য তাকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হয়েছে।

ট্যাগ : বিএনপি কিশোরগঞ্জ ইয়াসের খান চৌধুরী

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নৈরাজ্য-সন্ত্রাসের অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ