ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নৈতিক শিক্ষার অভাবেই সমাজে বাড়ছে অবক্ষয়: সমাজকল্যাণমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

নৈতিক শিক্ষার প্রতি যথাযথ গুরুত্ব না দেওয়ার কারণে সমাজে বিভিন্ন ধরনের অবক্ষয় ও অধঃপতন বাড়ছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, একজন মানুষের মূল্যবোধ ও নৈতিকতার ভিত্তি গড়ে তুলতে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নৈতিক শিক্ষার ঘাটতি তৈরি হলে ভালো ও মন্দের মধ্যে মৌলিক পার্থক্য উপলব্ধি করার সক্ষমতাও দুর্বল হয়ে পড়ে। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিশু-কিশোরদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

শিশুদের শিক্ষা ও বিকাশের প্রসঙ্গ তুলে ডা. জাহিদ হোসেন বলেন, ১৮ বছর বয়স পর্যন্ত প্রত্যেক শিশুর লেখাপড়া ও মৌলিক বিকাশ নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। তবে অভিভাবকদের অসচেতনতা ও উদাসীনতার কারণে অনেক শিশু মাঝপথে পড়াশোনা থেকে ছিটকে পড়ছে বলেও উল্লেখ করেন তিনি।

সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন সমাজকল্যাণমন্ত্রী। তিনি বলেন, পথশিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিরাপত্তা, পুনর্বাসন এবং প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করতে সরকার অগ্রাধিকার দিয়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

শিশুদের অধিকার নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয় উল্লেখ করে তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও মানবিক বিকাশের জন্য পরিবার ও সমাজের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি।

ট্যাগ : সমাজকল্যাণমন্ত্রী

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নৈতিক শিক্ষার অভাবেই সমাজে বাড়ছে অবক্ষয়: সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নৈতিক শিক্ষার প্রতি যথাযথ গুরুত্ব না দেওয়ার কারণে সমাজে বিভিন্ন ধরনের অবক্ষয় ও অধঃপতন বাড়ছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, একজন মানুষের মূল্যবোধ ও নৈতিকতার ভিত্তি গড়ে তুলতে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নৈতিক শিক্ষার ঘাটতি তৈরি হলে ভালো ও মন্দের মধ্যে মৌলিক পার্থক্য উপলব্ধি করার সক্ষমতাও দুর্বল হয়ে পড়ে। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিশু-কিশোরদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

শিশুদের শিক্ষা ও বিকাশের প্রসঙ্গ তুলে ডা. জাহিদ হোসেন বলেন, ১৮ বছর বয়স পর্যন্ত প্রত্যেক শিশুর লেখাপড়া ও মৌলিক বিকাশ নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। তবে অভিভাবকদের অসচেতনতা ও উদাসীনতার কারণে অনেক শিশু মাঝপথে পড়াশোনা থেকে ছিটকে পড়ছে বলেও উল্লেখ করেন তিনি।

সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন সমাজকল্যাণমন্ত্রী। তিনি বলেন, পথশিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিরাপত্তা, পুনর্বাসন এবং প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করতে সরকার অগ্রাধিকার দিয়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

শিশুদের অধিকার নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয় উল্লেখ করে তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও মানবিক বিকাশের জন্য পরিবার ও সমাজের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ