ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাতিসংঘ সফরের আগে ভিসা জটিলতায় ইরানি প্রতিনিধিদল

ছবি : সংগৃহীত
ফলো করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আসা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রতিনিধিদলের কয়েকজন সদস্যকে যুক্তরাষ্ট্র ভিসা দেয়নি বলে জানিয়েছে ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। তাঁদের মধ্যে প্রেসিডেন্টের যোগাযোগ দলের সদস্যরাও রয়েছেন।

সোমবার ইরনার বরাতে এ খবর প্রকাশ করেছে টিআরটি ওয়ার্ল্ড। ইরানি বার্তা সংস্থা মেহেরও প্রেসিডেন্টের মুখপাত্রের বরাতে একই তথ্য জানিয়েছে। বুধবার সাধারণ পরিষদে পেজেশকিয়ানের ভাষণ দেওয়ার কথা রয়েছে।

ভিসা প্রত্যাখ্যানের সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তাঁর অভিযোগ, এ ধরনের পদক্ষেপ তথ্য পাওয়ার অধিকার ক্ষুণ্ন করছে।

তবে পুরো প্রতিনিধিদলের সফর বন্ধ হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদলকে প্রবেশের অনুমতি দিয়েছে, যদিও সদস্যদের ওপর কিছু বিধিনিষেধ থাকবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বক্তব্য অনুযায়ী, তাঁরা বিলাসপণ্যসহ নির্দিষ্ট কিছু পণ্য কিনতে পারবেন না।

ট্যাগ : মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘ সাধারণ পরিষদ

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সফরের আগে ভিসা জটিলতায় ইরানি প্রতিনিধিদল

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আসা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রতিনিধিদলের কয়েকজন সদস্যকে যুক্তরাষ্ট্র ভিসা দেয়নি বলে জানিয়েছে ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। তাঁদের মধ্যে প্রেসিডেন্টের যোগাযোগ দলের সদস্যরাও রয়েছেন।

সোমবার ইরনার বরাতে এ খবর প্রকাশ করেছে টিআরটি ওয়ার্ল্ড। ইরানি বার্তা সংস্থা মেহেরও প্রেসিডেন্টের মুখপাত্রের বরাতে একই তথ্য জানিয়েছে। বুধবার সাধারণ পরিষদে পেজেশকিয়ানের ভাষণ দেওয়ার কথা রয়েছে।

ভিসা প্রত্যাখ্যানের সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তাঁর অভিযোগ, এ ধরনের পদক্ষেপ তথ্য পাওয়ার অধিকার ক্ষুণ্ন করছে।

তবে পুরো প্রতিনিধিদলের সফর বন্ধ হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদলকে প্রবেশের অনুমতি দিয়েছে, যদিও সদস্যদের ওপর কিছু বিধিনিষেধ থাকবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বক্তব্য অনুযায়ী, তাঁরা বিলাসপণ্যসহ নির্দিষ্ট কিছু পণ্য কিনতে পারবেন না।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ