ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা মঈন খানের

সংগৃহীত ছবি
ফলো করুন

বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও শক্তিশালী ও বহুমাত্রিক করার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান ক্লাবে চীনের জাতীয় দিবস উদযাপন ও রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ-চীন সাংস্কৃতিক অর্থনৈতিক ও গণসংযোগ কেন্দ্র।

চীনকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে মঈন খান বলেন, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানও চীনের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিতেন বলে উল্লেখ করেন তিনি।

ইয়াও ওয়েনের দায়িত্ব পালনের সময় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার প্রশংসা করেন মন্ত্রী। তাঁর মতে, রাষ্ট্রদূতের অবদান দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াও ওয়েন।

ট্যাগ : বাংলাদেশ-চীন সম্পর্ক ইয়াও ওয়েন আবদুল মঈন খান

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা মঈন খানের

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও শক্তিশালী ও বহুমাত্রিক করার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান ক্লাবে চীনের জাতীয় দিবস উদযাপন ও রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ-চীন সাংস্কৃতিক অর্থনৈতিক ও গণসংযোগ কেন্দ্র।

চীনকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে মঈন খান বলেন, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানও চীনের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিতেন বলে উল্লেখ করেন তিনি।

ইয়াও ওয়েনের দায়িত্ব পালনের সময় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার প্রশংসা করেন মন্ত্রী। তাঁর মতে, রাষ্ট্রদূতের অবদান দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াও ওয়েন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ