২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সফরের পরিকল্পনা অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেবেন তিনি।প্রধানমন্ত্রীর কার্যালয়-সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। একই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন তিনি।[BANGVIEWS-POST:2579]আসন্ন সফর ঘিরে এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে। এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।গত ২ জুন জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকোরিসকে ৯৯–৯১ ভোটে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর অধিবেশনটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। রাষ্ট্র ও সরকারপ্রধানদের অংশগ্রহণে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে ২২ সেপ্টেম্বর।জাতিসংঘে ভাষণ দেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে। নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায়ও যোগ দিতে পারেন তিনি।এ ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় ও সাইডলাইন বৈঠকের সম্ভাবনা রয়েছে। তবে বৈঠকগুলোর সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।[BANGVIEWS-POST:2565]প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের তথ্যমতে, এবারের নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত হবে। প্রধানমন্ত্রী চার থেকে পাঁচ দিন অবস্থানের পর ২৫ অথবা ২৬ সেপ্টেম্বর দেশের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করতে পারেন।সফরটি সীমিত পরিসরে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা সর্বোচ্চ ৩৫ জনের মধ্যে রাখা হতে পারে।