ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত
ফলো করুন

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার (২১ সেপ্টেম্বর) তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেনাসদরে এ সাক্ষাৎ করে।

আইএসপিআরের বিজ্ঞপ্তির বরাতে পাওয়া তথ্য অনুযায়ী, সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। এ সময় তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

মার্কিন রাষ্ট্রদূত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন। পাশাপাশি ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিকের সঙ্গে ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং’ মহড়ায় অংশ নেওয়া বাংলাদেশ স্পেশাল ফোর্সের সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও কর্মদক্ষতার প্রশংসা করেন তিনি।

ট্যাগ : সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার (২১ সেপ্টেম্বর) তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেনাসদরে এ সাক্ষাৎ করে।

আইএসপিআরের বিজ্ঞপ্তির বরাতে পাওয়া তথ্য অনুযায়ী, সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। এ সময় তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

মার্কিন রাষ্ট্রদূত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন। পাশাপাশি ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিকের সঙ্গে ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং’ মহড়ায় অংশ নেওয়া বাংলাদেশ স্পেশাল ফোর্সের সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও কর্মদক্ষতার প্রশংসা করেন তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ