ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ট্রাম্পের নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে আদালতে সিএনএন-পলিটিকো-এমএস নাউ

ট্রাম্পের নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে আদালতে সিএনএন-পলিটিকো-এমএস নাউ
ছবি : সংগৃহিত
ফলো করুন

হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের বিরুদ্ধে আদালতে গেছে যুক্তরাষ্ট্রের তিন সংবাদমাধ্যম সিএনএন, পলিটিকো ও এমএস নাউ। সোমবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে যৌথভাবে মামলা করেছে প্রতিষ্ঠান তিনটি।

মামলায় সংবাদমাধ্যমগুলো বলেছে, তাদের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে থাকা মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতার অধিকারের পরিপন্থী। নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করে সাংবাদিকদের প্রবেশাধিকার ফিরিয়ে দিতে আদালতের কাছে জরুরি আদেশও চাওয়া হয়েছে।

গত শুক্রবার ট্রাম্প সিএনএন, পলিটিকো ও এমএস নাউকে হোয়াইট হাউসে প্রবেশ করতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন। এরপর শনিবার প্রতিষ্ঠানগুলোর সাংবাদিকেরা হোয়াইট হাউসে ঢুকতে গেলে তাদের বাধা দেওয়া হয় এবং কয়েকজনের প্রেস ক্রেডেনশিয়াল কার্যকর না থাকার বিষয়টি সামনে আসে।

ট্রাম্পের অভিযোগ, সংবাদমাধ্যম তিনটি তার প্রশাসন সম্পর্কে ‘ভুয়া খবর’ প্রকাশ করে। তিনি আরও দাবি করেছেন, এ ধরনের সংবাদ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তবে এ অভিযোগের পক্ষে তিনি সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করেননি বলে রয়টার্স জানিয়েছে।

অন্যদিকে সিএনএন, পলিটিকো ও এমএস নাউয়ের বক্তব্য, তাদের প্রতিবেদনের বিষয়ে হোয়াইট হাউসের আপত্তির কারণেই কোনো পূর্ব নোটিশ বা যথাযথ প্রক্রিয়া ছাড়াই সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিল করা হয়েছে। সরকারের পছন্দ বা অপছন্দের ভিত্তিতে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার নির্ধারিত হতে পারে না বলে মামলায় যুক্তি দিয়েছে তারা।

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনও তিন সংবাদমাধ্যমের প্রবেশাধিকার পুনর্বহালের আহ্বান জানিয়েছে। সংগঠনটির আশঙ্কা, প্রতিবেদনের বিষয়বস্তুর কারণে কোনো একটি সংবাদমাধ্যমকে বাদ দেওয়ার নজির তৈরি হলে ভবিষ্যতে একই ব্যবস্থা অন্য সংবাদমাধ্যমের বিরুদ্ধেও নেওয়া হতে পারে।

ট্রাম্প প্রশাসনের সঙ্গে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার নিয়ে বিরোধ এর আগেও আদালতে গড়িয়েছে। বর্তমান মামলায় তিন প্রতিষ্ঠান দ্রুত আদালতের হস্তক্ষেপ চেয়েছে এবং চলতি সপ্তাহেই জরুরি শুনানি হতে পারে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে জানানো হয়েছে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস সিএনএন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার৫
  • ০৫ নভেম্বর ২০২৬
  • ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৪৯ ভোর
  • সূর্যোদয়৬:০৬ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:২০ বিকাল
  • এশা৬:৩৬ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৬ ভোরইফতার ৫:২০ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


ট্রাম্পের নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে আদালতে সিএনএন-পলিটিকো-এমএস নাউ

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের বিরুদ্ধে আদালতে গেছে যুক্তরাষ্ট্রের তিন সংবাদমাধ্যম সিএনএন, পলিটিকো ও এমএস নাউ। সোমবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে যৌথভাবে মামলা করেছে প্রতিষ্ঠান তিনটি।

মামলায় সংবাদমাধ্যমগুলো বলেছে, তাদের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে থাকা মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতার অধিকারের পরিপন্থী। নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করে সাংবাদিকদের প্রবেশাধিকার ফিরিয়ে দিতে আদালতের কাছে জরুরি আদেশও চাওয়া হয়েছে।

গত শুক্রবার ট্রাম্প সিএনএন, পলিটিকো ও এমএস নাউকে হোয়াইট হাউসে প্রবেশ করতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন। এরপর শনিবার প্রতিষ্ঠানগুলোর সাংবাদিকেরা হোয়াইট হাউসে ঢুকতে গেলে তাদের বাধা দেওয়া হয় এবং কয়েকজনের প্রেস ক্রেডেনশিয়াল কার্যকর না থাকার বিষয়টি সামনে আসে।

ট্রাম্পের অভিযোগ, সংবাদমাধ্যম তিনটি তার প্রশাসন সম্পর্কে ‘ভুয়া খবর’ প্রকাশ করে। তিনি আরও দাবি করেছেন, এ ধরনের সংবাদ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তবে এ অভিযোগের পক্ষে তিনি সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করেননি বলে রয়টার্স জানিয়েছে।

অন্যদিকে সিএনএন, পলিটিকো ও এমএস নাউয়ের বক্তব্য, তাদের প্রতিবেদনের বিষয়ে হোয়াইট হাউসের আপত্তির কারণেই কোনো পূর্ব নোটিশ বা যথাযথ প্রক্রিয়া ছাড়াই সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিল করা হয়েছে। সরকারের পছন্দ বা অপছন্দের ভিত্তিতে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার নির্ধারিত হতে পারে না বলে মামলায় যুক্তি দিয়েছে তারা।

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনও তিন সংবাদমাধ্যমের প্রবেশাধিকার পুনর্বহালের আহ্বান জানিয়েছে। সংগঠনটির আশঙ্কা, প্রতিবেদনের বিষয়বস্তুর কারণে কোনো একটি সংবাদমাধ্যমকে বাদ দেওয়ার নজির তৈরি হলে ভবিষ্যতে একই ব্যবস্থা অন্য সংবাদমাধ্যমের বিরুদ্ধেও নেওয়া হতে পারে।

ট্রাম্প প্রশাসনের সঙ্গে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার নিয়ে বিরোধ এর আগেও আদালতে গড়িয়েছে। বর্তমান মামলায় তিন প্রতিষ্ঠান দ্রুত আদালতের হস্তক্ষেপ চেয়েছে এবং চলতি সপ্তাহেই জরুরি শুনানি হতে পারে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে জানানো হয়েছে।

সূত্র: রয়টার্স


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ