ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভারতের ‘র’-এর প্রতিষ্ঠাতা আর এন কাওকে নিয়ে বড় বাজেটের সিনেমা

ছবি : সংগৃহিত
ফলো করুন

ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা ‘র’-এর প্রতিষ্ঠাতা ও প্রথম প্রধান রামেশ্বর নাথ কাওয়ের জীবন ও কর্মজীবন নিয়ে বড় বাজেটের চলচ্চিত্র নির্মাণের ঘোষণা এসেছে। করণ জোহরের ধর্মা প্রোডাকশনস এবং লিও মিডিয়া কালেক্টিভ যৌথভাবে স্পাই-অ্যাকশন ঘরানার সিনেমাটি নির্মাণ করবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ‘র’-এর প্রতিষ্ঠার ৫৮তম বার্ষিকী উপলক্ষে প্রকল্পটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালে সংস্থাটির ৬০ বছর পূর্তিকে সামনে রেখে সিনেমাটি প্রেক্ষাগৃহে আনা হবে। মুক্তির সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৮ সালের ১১ আগস্ট, ভারতের স্বাধীনতা দিবসের কয়েক দিন আগে।

সিনেমাটির কাহিনি তৈরি হচ্ছে সাংবাদিক ও লেখক নীতিন এ. গোখলের লেখা ‘আর এন কাও: জেন্টলম্যান স্পাইমাস্টার’ বই অবলম্বনে। এতে ১৯৫৫ থেকে ১৯৭১ সাল পর্যন্ত কাওয়ের কর্মজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

কাহিনিতে ভারতের বৈদেশিক গোয়েন্দা কাঠামো গড়ে ওঠার প্রেক্ষাপট, ‘র’ প্রতিষ্ঠার বিভিন্ন পর্যায় এবং ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় সংস্থাটির ভূমিকার মতো বিষয় স্থান পাবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের গোয়েন্দা তৎপরতার কাঠামো তৈরিতে কাওয়ের ভূমিকা তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

রামেশ্বর নাথ কাও ভারতের গোয়েন্দা ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত। ১৯৬৮ সালে ‘র’ প্রতিষ্ঠার পর তিনি সংস্থাটির প্রথম প্রধান হিসেবে দায়িত্ব নেন। তার নেতৃত্বের সময় দক্ষিণ এশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে সংস্থাটি সক্রিয় ছিল।

চলচ্চিত্রটির গবেষণা ও চিত্রনাট্য তৈরির কাজ গত দুই বছর ধরে চলছে বলে জানিয়েছেন নির্মাতারা। প্রকল্পটি বর্তমানে প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে এবং ২০২৭ সালের মাঝামাঝি সময়ে শুটিং শুরু করার পরিকল্পনা করা হয়েছে।

করণ জোহর এক বিবৃতিতে জানিয়েছেন, লিও মিডিয়া দীর্ঘ সময় ধরে কাওয়ের জীবন ও সংশ্লিষ্ট ঐতিহাসিক ঘটনাগুলো নিয়ে গবেষণা করেছে। বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে একটি উত্তেজনাপূর্ণ গোয়েন্দা কাহিনি নির্মাণের পাশাপাশি ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরাই তাদের লক্ষ্য।

‘ব্যাড নিউজ’ ও ‘কেশরী চ্যাপ্টার ২’-এর পর ধর্মা প্রোডাকশনস এবং লিও মিডিয়া কালেক্টিভ আবারও এই প্রকল্পে একসঙ্গে কাজ করছে। নির্মাতারা নতুন সিনেমাটিকে বড় পরিসরের স্পাই-অ্যাকশন চলচ্চিত্র হিসেবে উপস্থাপনের পরিকল্পনা করেছেন।

তবে এখন পর্যন্ত সিনেমাটির আনুষ্ঠানিক নাম, পরিচালক এবং অভিনয়শিল্পীদের তালিকা প্রকাশ করা হয়নি। ভারতীয় সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে একজন শীর্ষস্থানীয় অভিনেতার যুক্ত থাকার কথা বলা হলেও নির্মাতারা আনুষ্ঠানিকভাবে কারও নাম নিশ্চিত করেননি।

ট্যাগ : বলিউড

বাংলা ভিউজ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ভারতের ‘র’-এর প্রতিষ্ঠাতা আর এন কাওকে নিয়ে বড় বাজেটের সিনেমা

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ