ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

একে একে সরে গেলেন শিল্পীরা, একাই কি মঞ্চ সামলাবেন এড শিরান?

ছবি : সংগৃহিত
ফলো করুন

ম্যাকলমোরকে ‘লুপ ট্যুর’ থেকে সরিয়ে দেওয়ার পর একে একে সরে দাঁড়িয়েছেন এড শিরানের অন্য সাপোর্টিং শিল্পীরাও। এমন পরিস্থিতিতে শনিবার (১৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় আবারও মঞ্চে উঠতে যাচ্ছেন ব্রিটিশ পপ তারকা।

ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে এড শিরানের কনসার্টটি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হওয়ার কথা। তবে সাপোর্টিং শিল্পীদের প্রত্যাহারের কারণে শোটি কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।

এড শিরানের ‘লুপ ট্যুর’-এর যুক্তরাষ্ট্র পর্বে অন্যতম সাপোর্টিং অ্যাক্ট ছিলেন মার্কিন র‍্যাপার ম্যাকলমোর। নিউ জার্সির একটি কনসার্টে মঞ্চ থেকে ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দেওয়ার পর তাকে ট্যুরের পরবর্তী শোগুলো থেকে বাদ দেওয়া হয়।

ম্যাকলমোরকে সরানোর সিদ্ধান্ত ঘিরে শুরু হয় বিতর্ক। এড শিরান জানিয়েছেন, সিদ্ধান্তটি ব্যক্তিগতভাবে তিনি নেননি। কয়েকটি ভেন্যু কর্তৃপক্ষের আপত্তির পর ট্যুর প্রোমোটার ম্যাকলমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় বলে তার ভাষ্য।

ম্যাকলমোরকে সরানোর পর তার প্রতি সংহতি জানিয়ে ট্যুর থেকে সরে দাঁড়ান একাধিক শিল্পী। তাদের মধ্যে রয়েছেন ফিনিয়াস, অ্যারন রো ও ড্যানিশ ব্যান্ড লুকাস গ্রাহাম। এ ছাড়া এড শিরানের সঙ্গে বিভিন্ন গানে মঞ্চে অংশ নেওয়া আইরিশ ফোক ব্যান্ড বিয়োগাও ট্যুর থেকে নিজেদের প্রত্যাহার করেছে।

ফলে ফিলাডেলফিয়ার কনসার্টে এড শিরানের সঙ্গে নতুন কোনো সাপোর্টিং অ্যাক্ট থাকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কনসার্টের আগে পর্যন্ত নতুন কোনো ওপেনিং অ্যাক্টের নাম নিশ্চিত করা হয়নি।

তবে একা মঞ্চ সামলানো এড শিরানের জন্য নতুন নয়। ‘লুপ ট্যুর’-এর বড় অংশেই তিনি লুপ স্টেশন ব্যবহার করে একাই পারফর্ম করেছেন। যদিও কয়েকটি গানে বিয়োগা তার সঙ্গে মঞ্চে যোগ দিত।

বিতর্কের মধ্যেও লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ড কর্তৃপক্ষ শনিবারের কনসার্টটি তাদের নির্ধারিত ইভেন্ট তালিকায় রেখেছে। ফলে সাপোর্টিং শিল্পীদের অনুপস্থিতিতেও এড শিরানের ফিলাডেলফিয়া শো অনুষ্ঠিত হওয়ার কথা।

ম্যাকলমোরকে ঘিরে শুরু হওয়া বিতর্ক এবং পরপর শিল্পীদের সরে দাঁড়ানোর পর এটিই হতে যাচ্ছে এড শিরানের প্রথম কনসার্ট। ফলে ফিলাডেলফিয়ার এই আয়োজনের দিকে এখন নজর রয়েছে সংগীতপ্রেমীদের।

ট্যাগ : এড শিরান

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

একে একে সরে গেলেন শিল্পীরা, একাই কি মঞ্চ সামলাবেন এড শিরান?

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ