ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া পুনর্নির্ধারণে জরুরি বৈঠক

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া পুনর্নির্ধারণে জরুরি বৈঠক
ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশে ডিজেলসহ চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর গণপরিবহণের ভাড়া পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন জ্বালানি মূল্যের সঙ্গে বাসভাড়া সমন্বয় করতে সোমবার (২১ সেপ্টেম্বর) জরুরি বৈঠকে বসার কথা বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ)।

সন্ধ্যায় রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। এতে পরিবহণ মালিক ও শ্রমিক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ অংশ নেবে।

বৈঠকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাস পরিচালনার ব্যয় কতটা বেড়েছে এবং এর ভিত্তিতে যাত্রীভাড়া কী হারে সমন্বয় করা যেতে পারে, তা নিয়ে আলোচনা হওয়ার কথা।

বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন জানিয়েছেন, মালিকপক্ষ বৈঠকে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব তুলে ধরবে।

তার ভাষ্য অনুযায়ী, জ্বালানির মূল্য কত শতাংশ পরিবর্তন হলে বাসভাড়ায় কী ধরনের সমন্বয় হতে পারে, সে বিষয়ে আগে থেকেই একটি প্রস্তাবনা রয়েছে। পাশাপাশি পরিবহণ মালিকদের আরও কিছু দাবি বৈঠকে তুলে ধরা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের ওপর নির্ভর করবে।

এরই মধ্যে জ্বালানি তেলের বাড়তি খরচের কথা উল্লেখ করে ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি রুটের বাস মালিকরা যাত্রীপ্রতি ৫০ টাকা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিআরটিএ নতুন ভাড়া নির্ধারণের আগে এ ধরনের বাড়তি ভাড়া আদায় নিয়ে যাত্রীদের সঙ্গে বিরোধ তৈরির আশঙ্কা রয়েছে।

রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়। নতুন হিসাবে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এর আগে ডিজেলের দাম ছিল লিটারপ্রতি ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা।

ট্যাগ : জ্বালানি তেল বিআরটিএ গণপরিবহণ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার৫
  • ০৫ নভেম্বর ২০২৬
  • ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৪৯ ভোর
  • সূর্যোদয়৬:০৬ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:২০ বিকাল
  • এশা৬:৩৬ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৬ ভোরইফতার ৫:২০ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া পুনর্নির্ধারণে জরুরি বৈঠক

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশে ডিজেলসহ চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর গণপরিবহণের ভাড়া পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন জ্বালানি মূল্যের সঙ্গে বাসভাড়া সমন্বয় করতে সোমবার (২১ সেপ্টেম্বর) জরুরি বৈঠকে বসার কথা বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ)।

সন্ধ্যায় রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। এতে পরিবহণ মালিক ও শ্রমিক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ অংশ নেবে।

বৈঠকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাস পরিচালনার ব্যয় কতটা বেড়েছে এবং এর ভিত্তিতে যাত্রীভাড়া কী হারে সমন্বয় করা যেতে পারে, তা নিয়ে আলোচনা হওয়ার কথা।

বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন জানিয়েছেন, মালিকপক্ষ বৈঠকে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব তুলে ধরবে।

তার ভাষ্য অনুযায়ী, জ্বালানির মূল্য কত শতাংশ পরিবর্তন হলে বাসভাড়ায় কী ধরনের সমন্বয় হতে পারে, সে বিষয়ে আগে থেকেই একটি প্রস্তাবনা রয়েছে। পাশাপাশি পরিবহণ মালিকদের আরও কিছু দাবি বৈঠকে তুলে ধরা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের ওপর নির্ভর করবে।

এরই মধ্যে জ্বালানি তেলের বাড়তি খরচের কথা উল্লেখ করে ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি রুটের বাস মালিকরা যাত্রীপ্রতি ৫০ টাকা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিআরটিএ নতুন ভাড়া নির্ধারণের আগে এ ধরনের বাড়তি ভাড়া আদায় নিয়ে যাত্রীদের সঙ্গে বিরোধ তৈরির আশঙ্কা রয়েছে।

রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়। নতুন হিসাবে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এর আগে ডিজেলের দাম ছিল লিটারপ্রতি ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ