ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডিসেম্বরের মধ্যে আব্দুল্লাহপুর-টঙ্গির নির্মাণকাজ শেষ করার নির্দেশ

ডিসেম্বরের মধ্যে আব্দুল্লাহপুর-টঙ্গির নির্মাণকাজ শেষ করার নির্দেশ
ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ আব্দুল্লাহপুর ইন্টারসেকশন ও টঙ্গি ইউ-টার্ন এলাকায় চলমান ড্রেনেজ ও রোড আইল্যান্ড নির্মাণকাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কাজের গুণগত মান বজায় রেখে প্রকল্পের অগ্রগতি দ্রুত করার তাগিদ দেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) আব্দুল্লাহপুর ইন্টারসেকশন ও টঙ্গি ইউ-টার্ন এলাকায় চলমান নির্মাণকাজ পরিদর্শন শেষে এ নির্দেশ দেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

পরিদর্শনের সময় তিনি রিজিড পেভমেন্ট, ড্রেনেজ ব্যবস্থা, রোড আইল্যান্ড এবং সংশ্লিষ্ট অবকাঠামোর কাজের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ১ হাজার ৩৫০ মিটার রিজিড পেভমেন্ট নির্মাণ শেষ হয়েছে।

এ সময় নির্মাণকাজের মান, কর্মপরিবেশ এবং কাজ চলাকালে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থাও পর্যালোচনা করেন সেতু সচিব।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উদ্যোগে আব্দুল্লাহপুর ইন্টারসেকশন ও টঙ্গি ইউ-টার্ন এলাকায় রিজিড পেভমেন্ট ও ড্রেন নির্মাণের কাজ চলছে। চলতি বছরের এপ্রিলে রিজিড পেভমেন্ট নির্মাণ শুরু হয়।

এর আগে জুলাইয়ে আব্দুল্লাহপুর ইন্টারসেকশনের একটি অংশে চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করা হয়েছিল। তখনও নির্ধারিত সময়ের মধ্যে মান বজায় রেখে নির্মাণকাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়।

রোববারের পরিদর্শনে মোহাম্মদ আবদুর রউফ বলেন, নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে হবে, তবে কোনোভাবেই কাজের গুণগত মানের সঙ্গে আপস করা যাবে না। ড্রেনেজ ও রোড আইল্যান্ডের বাকি কাজ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

সেতু সচিব বলেন, আব্দুল্লাহপুর ইন্টারসেকশন ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশ ও বহির্গমন পথ। এখানকার সড়ক অবকাঠামোর উন্নয়ন এবং চলমান কাজ শেষ হলে যানবাহন চলাচল আরও স্বাভাবিক ও নির্বিঘ্ন হবে।

রাজধানীর সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পরিবহন অবকাঠামোর সংযোগ থাকায় নগর পরিবহন ব্যবস্থায় আব্দুল্লাহপুর-টঙ্গি এলাকার বিশেষ গুরুত্ব রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পরিদর্শনের সময় প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকৌশলী, মাঠপর্যায়ের কর্মকর্তা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আব্দুল্লাহপুর টঙ্গি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার৫
  • ০৫ নভেম্বর ২০২৬
  • ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৪৯ ভোর
  • সূর্যোদয়৬:০৬ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:২০ বিকাল
  • এশা৬:৩৬ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৬ ভোরইফতার ৫:২০ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


ডিসেম্বরের মধ্যে আব্দুল্লাহপুর-টঙ্গির নির্মাণকাজ শেষ করার নির্দেশ

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ আব্দুল্লাহপুর ইন্টারসেকশন ও টঙ্গি ইউ-টার্ন এলাকায় চলমান ড্রেনেজ ও রোড আইল্যান্ড নির্মাণকাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কাজের গুণগত মান বজায় রেখে প্রকল্পের অগ্রগতি দ্রুত করার তাগিদ দেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) আব্দুল্লাহপুর ইন্টারসেকশন ও টঙ্গি ইউ-টার্ন এলাকায় চলমান নির্মাণকাজ পরিদর্শন শেষে এ নির্দেশ দেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

পরিদর্শনের সময় তিনি রিজিড পেভমেন্ট, ড্রেনেজ ব্যবস্থা, রোড আইল্যান্ড এবং সংশ্লিষ্ট অবকাঠামোর কাজের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ১ হাজার ৩৫০ মিটার রিজিড পেভমেন্ট নির্মাণ শেষ হয়েছে।

এ সময় নির্মাণকাজের মান, কর্মপরিবেশ এবং কাজ চলাকালে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থাও পর্যালোচনা করেন সেতু সচিব।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উদ্যোগে আব্দুল্লাহপুর ইন্টারসেকশন ও টঙ্গি ইউ-টার্ন এলাকায় রিজিড পেভমেন্ট ও ড্রেন নির্মাণের কাজ চলছে। চলতি বছরের এপ্রিলে রিজিড পেভমেন্ট নির্মাণ শুরু হয়।

এর আগে জুলাইয়ে আব্দুল্লাহপুর ইন্টারসেকশনের একটি অংশে চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করা হয়েছিল। তখনও নির্ধারিত সময়ের মধ্যে মান বজায় রেখে নির্মাণকাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়।

রোববারের পরিদর্শনে মোহাম্মদ আবদুর রউফ বলেন, নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে হবে, তবে কোনোভাবেই কাজের গুণগত মানের সঙ্গে আপস করা যাবে না। ড্রেনেজ ও রোড আইল্যান্ডের বাকি কাজ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

সেতু সচিব বলেন, আব্দুল্লাহপুর ইন্টারসেকশন ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশ ও বহির্গমন পথ। এখানকার সড়ক অবকাঠামোর উন্নয়ন এবং চলমান কাজ শেষ হলে যানবাহন চলাচল আরও স্বাভাবিক ও নির্বিঘ্ন হবে।

রাজধানীর সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পরিবহন অবকাঠামোর সংযোগ থাকায় নগর পরিবহন ব্যবস্থায় আব্দুল্লাহপুর-টঙ্গি এলাকার বিশেষ গুরুত্ব রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পরিদর্শনের সময় প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকৌশলী, মাঠপর্যায়ের কর্মকর্তা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ