ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সোলার যন্ত্রপাতি আমদানিতে বড় করছাড়, ১ শতাংশ শুল্কে মিলবে সুবিধা

ছবি: সংগৃহীত
ফলো করুন

নবায়নযোগ্য জ্বালানি খাতকে আরও উৎসাহিত করতে সৌরবিদ্যুৎ বা সোলারের বিভিন্ন যন্ত্রপাতি আমদানিতে বড় ধরনের করছাড় দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্তের ফলে নির্দিষ্ট কিছু সোলার সরঞ্জাম ১ শতাংশ শুল্কে আমদানির সুযোগ তৈরি হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) ১৬ সেপ্টেম্বর জারি করা এক আদেশে এ করছাড়ের কথা জানানো হয়।

আদেশ অনুযায়ী, শিল্পে ব্যবহারের জন্য সোলারের বিভিন্ন যন্ত্রপাতি আমদানিতে থাকা ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ২ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার করা হয়েছে। ফলে এসব যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে শুল্কহার ১ শতাংশে নেমে এসেছে।

এ ছাড়া শিল্পপ্রতিষ্ঠানের বাইরে অন্যান্য বাণিজ্যিক আমদানিকারকরাও দেশে উৎপাদিত কয়েকটি কম্পোনেন্ট ছাড়া সোলারের অধিকাংশ যন্ত্রপাতি ও যন্ত্রাংশ ১ শতাংশ শুল্কে আমদানি করতে পারবেন।

সরকারের নতুন সিদ্ধান্তের আগে পণ্যভেদে এসব যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে মোট করভার ২৩ শতাংশ থেকে সর্বোচ্চ ৬৪ শতাংশ পর্যন্ত ছিল। ফলে নতুন করছাড়ে আমদানিকারকদের ওপর করের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে।

আইআরডির ভারপ্রাপ্ত সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবীব স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, এই করসুবিধা আগামী ছয় মাস কার্যকর থাকবে।

এনবিআর জানিয়েছে, সোলার যন্ত্রপাতি আমদানিতে করছাড় দেওয়ার ফলে সৌরবিদ্যুৎ প্রকল্পের ব্যয় কমতে পারে। একই সঙ্গে দেশে নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দ্রুত বাড়ানোর ক্ষেত্রেও এই উদ্যোগ ভূমিকা রাখবে।

এ ছাড়া জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, জ্বালানি নিরাপত্তা জোরদার এবং দীর্ঘমেয়াদে টেকসই অর্থনৈতিক উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এই করছাড় সহায়ক হবে বলে জানিয়েছে এনবিআর।

ট্যাগ : এনবিআর সৌরবিদ্যুৎ সোলার বিদ্যুৎ

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সোলার যন্ত্রপাতি আমদানিতে বড় করছাড়, ১ শতাংশ শুল্কে মিলবে সুবিধা

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নবায়নযোগ্য জ্বালানি খাতকে আরও উৎসাহিত করতে সৌরবিদ্যুৎ বা সোলারের বিভিন্ন যন্ত্রপাতি আমদানিতে বড় ধরনের করছাড় দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্তের ফলে নির্দিষ্ট কিছু সোলার সরঞ্জাম ১ শতাংশ শুল্কে আমদানির সুযোগ তৈরি হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) ১৬ সেপ্টেম্বর জারি করা এক আদেশে এ করছাড়ের কথা জানানো হয়।

আদেশ অনুযায়ী, শিল্পে ব্যবহারের জন্য সোলারের বিভিন্ন যন্ত্রপাতি আমদানিতে থাকা ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ২ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার করা হয়েছে। ফলে এসব যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে শুল্কহার ১ শতাংশে নেমে এসেছে।

এ ছাড়া শিল্পপ্রতিষ্ঠানের বাইরে অন্যান্য বাণিজ্যিক আমদানিকারকরাও দেশে উৎপাদিত কয়েকটি কম্পোনেন্ট ছাড়া সোলারের অধিকাংশ যন্ত্রপাতি ও যন্ত্রাংশ ১ শতাংশ শুল্কে আমদানি করতে পারবেন।

সরকারের নতুন সিদ্ধান্তের আগে পণ্যভেদে এসব যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে মোট করভার ২৩ শতাংশ থেকে সর্বোচ্চ ৬৪ শতাংশ পর্যন্ত ছিল। ফলে নতুন করছাড়ে আমদানিকারকদের ওপর করের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে।

আইআরডির ভারপ্রাপ্ত সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবীব স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, এই করসুবিধা আগামী ছয় মাস কার্যকর থাকবে।

এনবিআর জানিয়েছে, সোলার যন্ত্রপাতি আমদানিতে করছাড় দেওয়ার ফলে সৌরবিদ্যুৎ প্রকল্পের ব্যয় কমতে পারে। একই সঙ্গে দেশে নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দ্রুত বাড়ানোর ক্ষেত্রেও এই উদ্যোগ ভূমিকা রাখবে।

এ ছাড়া জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, জ্বালানি নিরাপত্তা জোরদার এবং দীর্ঘমেয়াদে টেকসই অর্থনৈতিক উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এই করছাড় সহায়ক হবে বলে জানিয়েছে এনবিআর।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ