ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরান চুক্তিতে স্বস্তির আশা উপসাগরীয় মিত্রদের

ইরান চুক্তিতে স্বস্তির আশা উপসাগরীয় মিত্রদের
সংগৃহীত ছবি
ফলো করুন

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তিকে ঘিরে উপসাগরীয় আরব দেশগুলোর উদ্বেগের মধ্যে মিত্রদের আশ্বস্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইরানের সঙ্গে যেকোনো চুক্তি উপসাগরীয় মিত্রদের নিরাপত্তা ও স্বার্থ বিবেচনায় নিয়েই করা হবে এবং ওয়াশিংটন এমন কোনো পদক্ষেপ নেবে না যা অঞ্চলে তার দীর্ঘদিনের অংশীদারদের নিরাপত্তা ক্ষুণ্ন করে।

বৃহস্পতিবার বাহরাইনের রাজধানী মানামা-য় অনুষ্ঠিত উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রুবিও এ মন্তব্য করেন। এর আগে তিনি সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত সফর করেন।

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়ায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর কোনো বিধিনিষেধ না থাকা, ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিলের সম্ভাবনা এবং তেহরানের আঞ্চলিক প্রভাব বৃদ্ধির আশঙ্কায় উপসাগরীয় দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক স্বাভাবিক হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

বৈঠকে রুবিও বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি স্থায়ী শান্তি চায় যা আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা ও সমৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে না। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, প্রস্তাবিত চুক্তি ইরানের জন্য একতরফাভাবে সুবিধাজনক নয়।

এদিকে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ বিন রাশিদ আল জায়ানি হরমুজ প্রণালিতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে ওমানের প্রস্তাবিত নৌ-চলাচল করিডোরকে স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনে স্থিতিশীলতা আনবে।

তবে সম্ভাব্য চুক্তির বিভিন্ন ধারা নিয়ে এখনো ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান আন্তর্জাতিক পরমাণু পরিদর্শন দীর্ঘমেয়াদে অনুমোদন দিতে রাজি হয়েছে। কিন্তু তেহরান এ দাবি প্রত্যাখ্যান করেছে। এছাড়া আর্থিক প্রণোদনা, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক সংঘাতের মতো বিষয়গুলোতেও দুই পক্ষের অবস্থানে ভিন্নতা দেখা যাচ্ছে।

জিসিসিভুক্ত দেশগুলো—সৌদি আরব, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত—যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্র। সাম্প্রতিক সংঘাতের সময় তারা ওয়াশিংটনকে বিভিন্নভাবে সহযোগিতা করলেও ইরানি হামলার ঝুঁকির মুখেও পড়েছিল।

সূত্র: রয়টার্স

ট্যাগ : মার্কো রুবিও যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক মধ্যপ্রাচ্য নিরাপত্তা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার৮
  • ০৮ নভেম্বর ২০২৬
  • ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


ইরান চুক্তিতে স্বস্তির আশা উপসাগরীয় মিত্রদের

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তিকে ঘিরে উপসাগরীয় আরব দেশগুলোর উদ্বেগের মধ্যে মিত্রদের আশ্বস্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইরানের সঙ্গে যেকোনো চুক্তি উপসাগরীয় মিত্রদের নিরাপত্তা ও স্বার্থ বিবেচনায় নিয়েই করা হবে এবং ওয়াশিংটন এমন কোনো পদক্ষেপ নেবে না যা অঞ্চলে তার দীর্ঘদিনের অংশীদারদের নিরাপত্তা ক্ষুণ্ন করে।

বৃহস্পতিবার বাহরাইনের রাজধানী মানামা-য় অনুষ্ঠিত উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রুবিও এ মন্তব্য করেন। এর আগে তিনি সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত সফর করেন।

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়ায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর কোনো বিধিনিষেধ না থাকা, ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিলের সম্ভাবনা এবং তেহরানের আঞ্চলিক প্রভাব বৃদ্ধির আশঙ্কায় উপসাগরীয় দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক স্বাভাবিক হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

বৈঠকে রুবিও বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি স্থায়ী শান্তি চায় যা আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা ও সমৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে না। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, প্রস্তাবিত চুক্তি ইরানের জন্য একতরফাভাবে সুবিধাজনক নয়।

এদিকে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ বিন রাশিদ আল জায়ানি হরমুজ প্রণালিতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে ওমানের প্রস্তাবিত নৌ-চলাচল করিডোরকে স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনে স্থিতিশীলতা আনবে।

তবে সম্ভাব্য চুক্তির বিভিন্ন ধারা নিয়ে এখনো ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান আন্তর্জাতিক পরমাণু পরিদর্শন দীর্ঘমেয়াদে অনুমোদন দিতে রাজি হয়েছে। কিন্তু তেহরান এ দাবি প্রত্যাখ্যান করেছে। এছাড়া আর্থিক প্রণোদনা, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক সংঘাতের মতো বিষয়গুলোতেও দুই পক্ষের অবস্থানে ভিন্নতা দেখা যাচ্ছে।

জিসিসিভুক্ত দেশগুলো—সৌদি আরব, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত—যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্র। সাম্প্রতিক সংঘাতের সময় তারা ওয়াশিংটনকে বিভিন্নভাবে সহযোগিতা করলেও ইরানি হামলার ঝুঁকির মুখেও পড়েছিল।

সূত্র: রয়টার্স


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ