ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরান চুক্তিতে স্বস্তির আশা উপসাগরীয় মিত্রদের

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তিকে ঘিরে উপসাগরীয় আরব দেশগুলোর উদ্বেগের মধ্যে মিত্রদের আশ্বস্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইরানের সঙ্গে যেকোনো চুক্তি উপসাগরীয় মিত্রদের নিরাপত্তা ও স্বার্থ বিবেচনায় নিয়েই করা হবে এবং ওয়াশিংটন এমন কোনো পদক্ষেপ নেবে না যা অঞ্চলে তার দীর্ঘদিনের অংশীদারদের নিরাপত্তা ক্ষুণ্ন করে।[BANGVIEWS-POST:611]বৃহস্পতিবার বাহরাইনের রাজধানী মানামা-য় অনুষ্ঠিত উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রুবিও এ মন্তব্য করেন। এর আগে তিনি সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত সফর করেন।সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়ায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর কোনো বিধিনিষেধ না থাকা, ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিলের সম্ভাবনা এবং তেহরানের আঞ্চলিক প্রভাব বৃদ্ধির আশঙ্কায় উপসাগরীয় দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক স্বাভাবিক হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।বৈঠকে রুবিও বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি স্থায়ী শান্তি চায় যা আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা ও সমৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে না। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, প্রস্তাবিত চুক্তি ইরানের জন্য একতরফাভাবে সুবিধাজনক নয়।এদিকে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ বিন রাশিদ আল জায়ানি হরমুজ প্রণালিতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে ওমানের প্রস্তাবিত নৌ-চলাচল করিডোরকে স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনে স্থিতিশীলতা আনবে।তবে সম্ভাব্য চুক্তির বিভিন্ন ধারা নিয়ে এখনো ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান আন্তর্জাতিক পরমাণু পরিদর্শন দীর্ঘমেয়াদে অনুমোদন দিতে রাজি হয়েছে। কিন্তু তেহরান এ দাবি প্রত্যাখ্যান করেছে। এছাড়া আর্থিক প্রণোদনা, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক সংঘাতের মতো বিষয়গুলোতেও দুই পক্ষের অবস্থানে ভিন্নতা দেখা যাচ্ছে।[BANGVIEWS-POST:605]জিসিসিভুক্ত দেশগুলো—সৌদি আরব, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত—যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্র। সাম্প্রতিক সংঘাতের সময় তারা ওয়াশিংটনকে বিভিন্নভাবে সহযোগিতা করলেও ইরানি হামলার ঝুঁকির মুখেও পড়েছিল। সূত্র: রয়টার্স

ইরান চুক্তিতে স্বস্তির আশা উপসাগরীয় মিত্রদের