ঢাকা    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদি আরবের রিয়াদে রুমমেটের ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু

রান্না নিয়ে বিরোধের জেরে সিলেটের মতিউর রহমানের মৃত্যু, তদন্ত চলছে

সৌদি আরবের রিয়াদে রুমমেটের ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু
ছবি: সংগৃহীত
ফলো করুন

সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটদের মধ্যে রান্না নিয়ে তর্কের জেরে ছুরিকাঘাতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মোহাম্মদ মতিউর রহমান (২৫) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। ঘটনা সোমবার রাতে আনুমানিক ১১টার দিকে ঘটে।

মতিউর রহমান কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি তিন মাস বয়সী এক পুত্রসন্তানের জনক। পরিবারের দাবি মতিউর খুবই শান্ত স্বভাবের মানুষ ছিলেন।

পরিবারের তথ্য অনুসারে, মতিউর ফেব্রুয়ারি মাসে জীবিকার তাগিদে সৌদি আরবে যান এবং রিয়াদের হারা এলাকায় একটি বাসায় তিনিসহ চারজন একসঙ্গে থাকতেন। কয়েকদিন আগে রুমে থাকা এবং রান্না নিয়ে তাদের মধ্যে বিবাদ হয়। সোমবার রাতে সবাই কাজ থেকে ফিরে পুনরায় ঝামেলা উত্পন্ন হয়। এ সময় এক রুমমেট তরকারি কাটার ছুরি দিয়ে মতিউরের ওপর ছুরিকাঘাত করে জখম করলে তিনি ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় মারা যান।

ঘটনাকালে রুমে থাকা অন্য তিন যুবক পালিয়ে যায়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উছমান গণি জানান, তারা ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছেন।

নিহতের ফুফাতো ভাই আশরাফুল ইসলাম খোকন দাবি করেছেন, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে

ট্যাগ : সৌদি আরব ছুরিকাঘাত রিয়াদ মোহাম্মদ মতিউর রহমান কোম্পানীগঞ্জ প্রবাসী মৃত্যু আইনের আওতায়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬


সৌদি আরবের রিয়াদে রুমমেটের ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটদের মধ্যে রান্না নিয়ে তর্কের জেরে ছুরিকাঘাতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মোহাম্মদ মতিউর রহমান (২৫) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। ঘটনা সোমবার রাতে আনুমানিক ১১টার দিকে ঘটে।

মতিউর রহমান কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি তিন মাস বয়সী এক পুত্রসন্তানের জনক। পরিবারের দাবি মতিউর খুবই শান্ত স্বভাবের মানুষ ছিলেন।

পরিবারের তথ্য অনুসারে, মতিউর ফেব্রুয়ারি মাসে জীবিকার তাগিদে সৌদি আরবে যান এবং রিয়াদের হারা এলাকায় একটি বাসায় তিনিসহ চারজন একসঙ্গে থাকতেন। কয়েকদিন আগে রুমে থাকা এবং রান্না নিয়ে তাদের মধ্যে বিবাদ হয়। সোমবার রাতে সবাই কাজ থেকে ফিরে পুনরায় ঝামেলা উত্পন্ন হয়। এ সময় এক রুমমেট তরকারি কাটার ছুরি দিয়ে মতিউরের ওপর ছুরিকাঘাত করে জখম করলে তিনি ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় মারা যান।

ঘটনাকালে রুমে থাকা অন্য তিন যুবক পালিয়ে যায়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উছমান গণি জানান, তারা ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছেন।

নিহতের ফুফাতো ভাই আশরাফুল ইসলাম খোকন দাবি করেছেন, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ