ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

ছবি : সংগৃহিত
ফলো করুন

ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বিশেষায়িত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্কুলে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশ বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) সভাপতি এবং আদার্স’ উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের সভাপতি সালেহা খান। এ সময় স্কুলের শিক্ষার্থীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, পরিদর্শনকালে ডা. জুবাইদা রহমান বিভিন্ন শ্রেণিকক্ষের শিক্ষা কার্যক্রম প্রত্যক্ষ করেন। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিভিন্ন থেরাপি ও পুনর্বাসন কার্যক্রমও ঘুরে দেখেন।

স্কুলটিতে হাইড্রোথেরাপি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, সাইকোলজি এবং মিউজিক থেরাপির ব্যবস্থা রয়েছে।

এসব কার্যক্রম পরিচালনায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ২৮ জন শিক্ষক ও থেরাপিস্ট কাজ করছেন। তারা শিশুদের শারীরিক, মানসিক ও যোগাযোগ দক্ষতার উন্নয়নে সহায়তা করছেন।

স্কুলের অধ্যক্ষ ডা. জুবাইদা রহমানকে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম, কারিগরি প্রশিক্ষণ, থেরাপি সুবিধা এবং জরুরি চিকিৎসা ব্যবস্থাসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

বাফওয়ার উদ্যোগে ২০২১ সালে ‘ব্লু স্কাই’ স্কুল প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে সর্বোচ্চ পাঁচজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক এবং একজন সিস্টার বা ব্রাদারের মাধ্যমে শ্রেণিকক্ষের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রতিষ্ঠার পর থেকে স্কুলটির কয়েকজন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মূলধারার শিক্ষায় যুক্ত হয়েছে। পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কয়েকজনকে সহকারী থেরাপিস্ট হিসেবেও কর্মসংস্থানের সুযোগ দেওয়া হয়েছে।

পরে ডা. জুবাইদা রহমান ‘বাফওয়া কর্নার’ পরিদর্শন করেন। সেখানে বাফওয়া ক্রাফটস অ্যান্ড বুটিক, দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রকল্প এবং বাফওয়া ইন্ডাস্ট্রিয়াল হোমের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে তাকে জানানো হয়।

প্রশিক্ষণার্থীদের তৈরি হস্তশিল্প সামগ্রীও ঘুরে দেখেন তিনি।

পরিদর্শন শেষে ‘ব্লু স্কাই’ স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন ডা. জুবাইদা রহমান।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য স্কুলটিতে থাকা বিভিন্ন সুবিধার প্রশংসা করেন তিনি। পাশাপাশি নারীদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে বাফওয়ার উদ্যোগগুলোরও প্রশংসা করেন।

অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন), বাফওয়া কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী ও সদস্য, বাফওয়া এ কে খন্দকার ও বাশার শাখার সভানেত্রী ও সহ-সভানেত্রী এবং বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : ডা. জুবাইদা রহমান বাংলাদেশ বিমানবাহিনী

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ